সুপার টুয়েলেভে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তান-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৯তম ম্যাচটি আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
এই ম্যাচের আগে টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচের মধ্যে ১৪ ম্যাচে জয় পায় পাকিস্তান। আর ১০টিতে জেতে কিউইরা।
তবে বিশ্বকাপের মতো বড়ো আসরে পাঁচ ম্যাচের মধ্যে পাকিস্তান জয় পেয়েছে তিনটি আর নিউজিল্যান্ড দুটি।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৪ রান।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না পোলার্ডরা
পাকিস্তান: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামস, টিম সিপার্ট, ডেরি মিচেল, জেমস নিশাম, মিচেল সেন্টনার, টিম সাউদি, ইস সৌদি ও ট্রেন্ট বোল্ট।
একাত্তর/এসি
