রাজধানীর সোয়ারীঘাটে একটি জুতার কারখানায় আগুনের ঘটনায় দুই জন আহত ও পাঁচ জন শ্রমিক মারা গেছেন। ফায়ার সার্ভিস বলছে, তারা সবাই ঘুমন্ত অবস্থায় ধোয়ায় মারা গেছে। তবে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।
রাজধানীর সোয়ারীঘাট এলাকায় বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত একটা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। এই সময় ফায়ার সার্ভিসের প্রায় আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পৌছায়।
আরও পড়ুন: আকাশে ডানা মেললো দুই শতাধিক খাঁচা বন্দী বক
ফায়ার সার্ভিস বলছে, প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় দুই জন আহত এবং পাঁচ জন মারা যান। জুতার কারখানা হওয়ায় বিভিন্ন ধরণের ক্যামিকেল থাকায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনের ঘটনায় জুতার কারখানার পাশে থাকা প্রায় ২০টির মত দোকান মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেছে।
নিহত পাঁচ শ্রমিকের এর পরিচয় এখনও জানা যায়নি।
একাত্তর/এসজে
