স্কটল্যান্ডকে উড়িয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখল ভারত

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১০:৪৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে স্কটল্যান্ডকে ৮১ বল হাতে রেখে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা এখনো কিছুটা বাঁচিয়ে রাখল কোহলির দল।

শুক্রবার (৫ নভেম্বর) ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭.৪ ওভারে ১০ উইকেটে ৮৫ রান করে স্কটল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার জর্জ মুনসি।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬.৩ ওভারেই জয় তুলে নেয় ভারত। এই রান তুলতে মাত্র দুটি উইকেট হারিয়েছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন লোকেশ রাহুল। মাত্র ১৯ বলে ছয় বাউন্ডারি ও তিন ছক্কায় এ রান করেন তিনি। ১৬ বলে ৩০ রান করেন রোহিত শর্মা।

প্রসঙ্গত, দিনের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৫২ রানের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা। এই জয়ে গ্রুপ-২ তে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে তারা। পয়েন্ট ছয়। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে জিতলে সহজেই আট পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে যাবে কিউইরা।

image


অন্যদিকে ভারত আজ জেতায় তাদের পয়েন্ট এখন চার। শেষ ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ছয়। কিন্তু নিউজিল্যান্ডের যদি আট হয়ে যায় তাহলে আর ছয় পয়েন্ট নিয়েও লাভ হবে না কোহলিদের। তাই কিউইরা যদি তাদের পরের ম্যাচে হারে তবেই ভাগ্য খুলবে ভারতের। তখন দু’দলের সমান পয়েন্ট হবে ছয়।

আরও পড়ুন: সেমির পথে এগিয়ে থাকলো নিউজিল্যান্ড

সেক্ষেত্রে যারা রানরেটে এগিয়ে থাকবে তারাই যাবে। একই সমীকরণ আফগানদের সামনেও। তাই ভারত ও আফগানিস্তান দু’দলই চাইবে নিউজিল্যান্ড যেন তাদের শেষ ম্যাচে হেরে যায়। এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে এরই মধ্যে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।


একাত্তর/আরএ

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর