মানুষের দুর্ভোগে বাইক-উবার ও সিএনজির পোয়াবারো

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ০৮:১৯ পিএম

অঘোষিত পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও রাজধানীর পথে পথে মানুষের ভোগান্তির কমতি ছিলো না। শনিবার সকাল থেকে রাজধানীর সব সড়কেই শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষরা চরম দুর্ভোগে পড়েন। গন্তব্য পৌঁছাতে রীতিমতো যুদ্ধে করতে হয়েছে।

রাজধানীতে বিআরটিসির বাস চললেও, তা প্রয়োজনের তুলনায় ছিলো খুবই কম। এই সুযোগে মোটরসাইকেল, সিএনজি অটো রিকশা ও রিকশায় আকাশচুম্বী ভাড়া নেয়া হচ্ছে। 

সকাল সাড়ে সাতটা রাজধানীর খিলক্ষেত। কিছুক্ষণ পরপর আসছে যাত্রী বোঝাই বিআরটিসি ডাবল ডেকার বাস। যাতে পা ফেলার জায়গা ছিলো না। 

তারপরও বাস থামতেই বাদুড় ঝুলার মতো করে বাসটিতে জায়গা করে নেওয়ার চেষ্টা করেছেন অনেকে। যারা পারেননি, তাদের অপেক্ষা করতে হয়েছে পরের বাসটির জন্য।

শনিবার নগর পরিবহনের অঘোষিত ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজধানীর প্রতিটি সড়কের অবস্থাই ছিলো এ রকম। দুর্ভোগ শুধু অফিসগামীদেরই নয়। শিক্ষার্থী ও রোগীসহ জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষদের ভোগান্তির কমতি ছিলো না। 

কোনো গণপরিবহন না পেয়ে গন্তব্যে পৌঁছতে উচ্চ ভাড়ায় মাইক্রোবাস, প্রাইভেট কার এবং মোটরসাইকেল নিতে বাধ্য হয়েছেন তারা।

মানুষের বিপদের এই সময়টাকেই বাড়তি উপার্জনের সুযোগ করে নেয় ভাড়ায় চালিত মোটর সাইকেল, সিএনজি অটো রিক্সা ও রিক্সা চালকরা। আদায় করে চার থেকে পাঁচগুণ বেশি ভাড়া। অনেকে বাধ্য হয়ে হেঁটেই রওনা দেন গন্তব্যের পথে। 

ধর্মঘটে বন্ধ থাকা কিছু পিকআপ ভ্যানকেও দেয়া গেছে যাত্রী টানতে। অ্যাপ বন্ধ রেখে বাড়তি ভাড়ায় যাত্রী টেনেছে উবার চালকরাও। 

মানুষের এই ভোগান্তি চরমে পৌছায় বিকেল পেরিয়ে সন্ধ্যবেলায়। নগরীর বিভিন্ন মোড়ে দেখা গেছে মানুষের জটলা। সবাই ফিরতে চান ঘরে, কিন্তু কিভাবে সেটা জানা নেই কারো।

অন্যদিকে, ধর্মঘটে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। 


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর