রাজধানীতে পুলিশের পাঁচ দিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪৮

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২:৪২ পিএম

রাজধানী ঢাকার একাধিক এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এবং বিভিন্ন মিডিয়ায় গুজব ও অপপ্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা রোধে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ, গোয়েন্দা ও সিটিটিসি বিভাগের পাঁচ দিনব্যাপী সমন্বিত বিশেষ অভিযানে ৭৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশেষ এই অভিযানটি গত সোমবার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ শনিবার (৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীজুড়ে পরিচালিত হয়।

শনিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো. ফারুক হোসেন জানান, বিশেষ এই অভিযানের সময় ২ কেজি ৭৪২.৫ গ্রাম ও ১ হাজার ২০৭ পুরিয়া হেরোইন, ৪২ হাজার ৩১২ পিস ইয়াবা, ১২৩ কেজি ৬৬৭ গ্রাম গাঁজা, ৫২৫ বোতল ফেনসিডিল, এক ক্যান বিয়ার, এক বোতল বিদেশি মদ, ৫৬ লিটার দেশি মদ, ২৮টি নেশাজাতীয় ট্যাবলেট ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আরও পড়ুন: কুড়িগ্রামের দুর্গম গ্রামে করোনার টিকা প্রদান

এসময় পাঁচটি চাপাতি, ১২টি চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ক্ষুর, একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৮০টি মামলা হয়েছে বলেও জানান ডিসি মো. ফারুক হোসেন।


একাত্তর/আরবিএস  

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর