করোনা: শনাক্ত আবারো দু'শোর উপরে, বাড়লো মৃত্যুর সংখ্যাও

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ০৫:৫৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০১ জনে। 

সোমবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১৫ জনের। দৈনিক শনাক্তের হার  এক দশমিক ২৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৮১২টি নমুনা। 

এ পর্যন্ত মোটে এক কোটি ৪ লাখ ৯০ হাজার ৪১২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৯৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে তিন জন পুরুষ, তিন জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন চার জন এবং খুলনা বিভাগে দুইজন। তাদের মধ্যে একজনের বয়স ছিল ৯১-১০০ বছরের মধ্যে, দুইজনের বয়স ছিল ৭১-৮০ বছরের মধ্যে, দুইজনের বয়স ছিল ৫১-৬০ বছরের মধ্যে এবং একজনের ২১-৩০ বছরের মধ্যে। 

আরও পড়ুন: অবৈধ সম্পদ অর্জন: আইডিয়াল স্কুলের অধ্যক্ষকে দুদকে তলব

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। 


একাত্তর/আরএইচ

মরহুম শাহ সুফি হযরত মাওলানা খাজাবাবা ফরিদপুরি (রহ.) পীর সাহেব আটরশির জ্যেষ্ঠ কন্যা আনোয়ারা কোহিনুর বেগম মারা গেছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (সচিব) নিলুফার আহমেদের মা তাজুন্নেছা আহমেদ মৃত্যুবরণ করেছেন।
নাটোর জেলার গুরুদাসপুর থানার প্রথিতযশা শিক্ষক মুকুল চন্দ্র দাম (৮৩) মারা গেছেন।
রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ বাস টার্মিনালে দুই বাসের চাপায় সুমন মিয়া (৩৬) নামে এক চালকের সহকারীর (হেলপার) মৃত্যু হয়েছে। তিনি ‘লাল-সবুজ’ পরিবহনের একটি বাসের হেলপার ছিলেন। রোববার ভোর...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর