২০২২ সালে ব্যাংকে বন্ধ ২৪ দিন

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ০৭:৫৮ পিএম

২০২২ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তালিকা অনুযায়ী আগামী বছর দেশের তফসিলি ব্যাংকগুলো ২৪ দিন বন্ধ থাকবে। 

সোমবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়। যা চিঠি আকারে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। 

প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী ২০২২ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। 

আরও পড়ুন: ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতা বাড়ছে

এতে বলা হয়, ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন হতে পারে বলে জানানো হয়। 

ধর্মীয় দিবসের বাহিরে ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১ জুলাই ব্যাংক হলিডে, ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে সাপ্তাহিক ছুটির দিনে পড়াই তা নষ্ট হচ্ছে। 


একাত্তর/আরএইচ

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সর্বমাধ্যম (অল মিডিয়া) সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফা থেকে ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
চলমান গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধির ফলে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় সরকার চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ...
শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দু’বছর আগে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরেই নতুন এক আক্রমণাত্মক কৌশলে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল স্পেন। এবার ফিফা বিশ্বকাপে ‘লা রোজা’ বা স্পেন মাঠে নামছে হট ফেভারিট হিসেবে। তবে স্প্যানিশ...
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
প্রিয় দলকে সমর্থন জানাতে শিশু থেকে শুরু করে নানা বয়সী ফুটবলপ্রেমী দর্শক-ভক্ত-সমর্থকরা ইতিমধ্যেই পতাকা ওড়ানো ও জার্সি কেনার ধুম শুরু করেছেন।
বিশ্ব অর্থনীতিতে চলমান যুদ্ধ, জ্বালানি সঙ্কটের ধাক্কা আর দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি নিয়ে দিনরাত জটিল সমীকরণ মেলানো অর্থনীতিবিদরা এবার সাময়িক ছুটি নিয়েছেন তাদের চেনা ছক থেকে। তবে, সামষ্টিক অর্থনীতির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর