একাত্তর টিভিতে সংবাদ প্রকাশের পর কসবার সেই নার্স সাময়িক বরখাস্ত

আপডেট : ০৭ জুন ২০২৬, ১১:১০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইঞ্জেকশন পুশ করে টাকা না দেয়ায় রোগীর স্বজনকে আটকে রাখা ও দুর্ব্যবহারের ঘটনায় নার্স মোরশেদা বেগমের বিরুদ্ধে একাত্তর টিভি এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। 

রোববার (৭ জুন) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব দিল আফরোজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন, গুরুতর অসদাচরণ এবং নার্সিং পেশার মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।

এর আগে উপজেলার বিশারাবাড়ী গ্রামের দুই শিশুকে জলাতঙ্ক রোগের টিকা দেওয়ার পর পুশিংয়ের টাকা না দেওয়ায় রোগীর স্বজনদের আটকে রাখা ও দুর্ব্যবহারের অভিযোগ ওঠে নার্স মোরশেদা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

এ বিষয়ে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূইয়া বলেন, “ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী সুবিধা পাবেন, তবে কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।

আরবিএস
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর