মেহেরপুর সীমান্তে বিএসএফের ঠেলে দেওয়া সেই ছয়জন নিখোঁজ

আপডেট : ০৭ জুন ২০২৬, ০২:১৬ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে দেওয়া সেই দুই পরিবারের ছয় সদস্যের আর হদিস মিলছে না। শনিবার (৬ জুন) দিবাগত রাতের কোনো এক সময় তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দাবি, বিএসএফই তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে।

নিখোঁজ হওয়া ওই ছয়জনের মধ্যে তিনজন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু রয়েছে।

সীমান্তবর্তী সূত্র ও বিজিবি জানায়, শনিবার ভোরে তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ওই ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের কঠোর প্রতিরোধের মুখে বিএসএফের সেই অপচেষ্টা ব্যর্থ হয়। বাংলাদেশে প্রবেশ করতে না পেরে এবং বিএসএফের বাধায় ভারতেও ফিরতে না পেরে তারা সীমান্ত ঘেঁষা কাটাতারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডের একটি পাটখেতে অবস্থান নেন।

শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা সেখানেই অবরুদ্ধ অবস্থায় ছিলেন। মানবিক কারণে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী তাদের শুকনো খাবার ও পানি সরবরাহ করে। এই সংকট নিরসনে বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা হয়নি। নিরুপায় হয়ে ওই দুই পরিবারের সদস্যরা সীমান্ত মাঠের মধ্যেই রাত যাপনে বাধ্য হন।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিজিবির সদস্যদের সঙ্গে গ্রামের সাধারণ মানুষও সীমান্তে পাহারা দেন। তবে রাত তিনটার পর থেকে কাটাতারের পাশে অবস্থান নেওয়া ওই ছয়জনকে আর সেখানে দেখা যায়নি। তারা বাংলাদেশে প্রবেশ করেছেন নাকি ভারতে ফেরত গেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারছিলেন না কেউ।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নূরুল হুদা আজ রোববার দুপুরে বলেন, রাত তিনটার পর থেকে তাদের আর সীমান্তে অবস্থান করতে দেখা যায়নি। আমাদের ধারণা, গভীর রাতে বিএসএফই তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে।

বর্তমানে তেঁতুলবাড়ীয়া সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পুশ ইন ঠেকাতে বিজিবি ওই এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে।

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
বিশ্বব্যাপী অভিবাসন নীতির দ্রুত পরিবর্তন, কঠোর আইনি নিয়ন্ত্রণ ও সংকুচিত হতে থাকা নতুন শ্রমবাজারের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশে টেকসই জাতীয় কৌশল গ্রহণের তাগিদ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ,...
যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান করার প্রবণতা রোধে বাংলাদেশসহ অন্তত ৫০টি দেশের নাগরিকদের জন্য ‘ভিসা বন্ড’ কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। পূর্ববর্তী...
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাসেবা গ্রহণে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকেট কাটার ভোগান্তির অবসান ঘটছে। প্রতিষ্ঠানটির বহির্বিভাগ (ওপিডি) সেবার জন্য...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৭৫১ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮৭টি শিশু। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর