বিশ্ব এলপিজি দিবস: নীলফামারীতে বৃক্ষরোপণ করলো মেঘনা ফ্রেশ এলপি গ্যাস

আপডেট : ০৭ জুন ২০২৬, ১০:০৪ পিএম

‘‘ফ্রেশ এলপিজি এর হাত ধরে সবুজ জ্বালানি দেশজুড়ে’’ এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব এলপিজি দিবস।

দিবসটি উপলক্ষ্যে রোববার (৭ জুন) সন্ধ্যার আগে নীলফামারী শহরের ঐতিহ্যবাহী বড়মাঠের চারপাশে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস লিমিটেড উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি প্রকৌশলী এস.এম শফিকুল ইসলাম ডাবলু।

ফ্রেশ এলপি গ্যাস লিমিটেডের নীলফামারী জেলা পরিবেশক আকতার হোসেন স্বপন, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, একাত্তর টেলিভিশন প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল, মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. সেলিম রেজাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় ঐতিহ্যবাহী নীলফামারী বড়মাঠের চারপাশে শতাধিক বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ঔষধি গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ।

চারা রোপণ শেষে মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. সেলিম রেজা জানান, আমাদের জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু সেই তুলনায় বনভূমির পরিমাণ বাড়ছে না। নগরায়ণ, শিল্পায়ন এবং মানুষের দৈনন্দিন প্রয়োজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রকৃতির ওপর চাপও ক্রমাগত বাড়ছে। কিন্তু এখনো দেশের অনেক বাসাবাড়ি ও রেস্টুরেন্টে রান্নার কাজে লাকড়ি, কাঠ, কয়লা বা অন্যান্য প্রচলিত জ্বালানি ব্যবহার করা হয়। এর ফলে যে ধোঁয়া ও দূষণ সৃষ্টি হয়, তা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

তিনি আরও জানান, তাই পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, বিশ্ব এলপিজি দিবসে ২০২৬ উপলক্ষে ফ্রেশ এলপি গ্যাস দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। আসুন, আমরা সবাই এই উদ্যোগে সামিল হই। প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি। সেই সাথে পরিষ্কার, নিরাপদ ও পরিবেশ-বান্ধব সমাধান ফ্রেশ এলপি গ্যাস শুধু রান্নার সুবিধাই নিশ্চিত করছে না, বরং একটি টেকসই ভবিষ্যৎ গড়তেও ভূমিকা রাখছে। 

ফ্রেশ এলপি গ্যাস এর সাথে সবাই মিলে একটা সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আরবিএস
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর