বিশ্বকাপে ব্যর্থতার কারণ অনুসন্ধানে কমিটি গঠন

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১১:১২ এএম

টি-টুয়েন্টি বিশ্বকাপে দলের পারফরম্যান্স কেন এত খারাপ হলো সেটির কারণ অনুসন্ধানে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।

এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুসকে দেওয়া হয়েছে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের পেছনের কারণ বের করার দায়িত্ব। তারা দু’জনই বিসিবির অভিজ্ঞ পরিচালক।

তদন্ত কমিটি বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও বিসিবির সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে ওমান ও সংযু্ক্ত আরব আমিরাতে টাইগারদের পারফরম্যান্স কেন এমন হলো তার কারণ খুঁজে বের করবেন।

বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ কোনো ম্যাচই জিততে পারেনি। পাঁচ ম্যাচ হেরে ফিরেছে দল। বাছাইপর্ব পেরোতেই কঠিন চ্যালেঞ্জে পড়েছিল দল।

স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর স্বাগতিক ওমানের সঙ্গে পেরে উঠছিল না মাহমুদউল্লাহ রিয়াদের দল। বিশ্বকাপ অভিযানে যাচ্ছেতাই ফল নিয়ে খেলোয়াড়রা দেশে ফেরার পর থেকেই চলছে ব্যর্থতার কারণ অনুসন্ধান। সেজন্য আনুষ্ঠানিকভাবে কমিটিও গঠন করল বিসিবি।


একাত্তর/এআর

 

বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
২০২২ সালের পর থেকে দেশের যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অবসর ভাতা পাননি, তাদের বকেয়া ভাতা দ্রুত পুনরায় চালু করছে সরকার। ইতিমধ্যে দুই হাজার কোটি টাকার থোক বরাদ্দ পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যেই এর...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর