দুই যুগ পর আগামী বছর অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৫:১৪ পিএম

দুই যুগ পর আগামী বছর পাকিস্তান সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০২২ সালের মার্চ-এপ্রিলে দুই দলের মধ্যে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের পর এটিকে পাকিস্তানের ক্রিকেটের জন্য সুখবর হিসেবে দেখছে পিসিবি। 

সোমবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেন, অস্ট্রেলিয়াকে পাকিস্তানে আমন্ত্রণ জানাতে পেরে আমি ভীষণ আনন্দিত বোধ করছি। ক্রিকেটপ্রেমীদের প্রিয় টেস্ট ম্যাচ আয়োজন করতে পেরে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। 

তিনি আরও বলেন, "অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দল। ২৪ বছরের বিরতির পর তাদেরকে আমাদের ঘরের মাঠে খেলতে দেখা ভক্তদের জন্য বিশেষ আনন্দের কারণ হবে।" 

দুই দলের মধ্যে টেস্ট তিনটি খেলা হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে। আর ওডিআই তিনটি হবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লীগের অধীনে। 

আরও পড়ুন: বিশ্বকাপে ব্যর্থতার কারণ অনুসন্ধানে কমিটি গঠন

পাকিস্তানের মাটিতে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ১৯৯৮ সালে তিন ম্যাচ টেস্ট সিরিজে, যেখানে অস্ট্রেলিয়া পাকিস্তানকে ১-০ ব্যবধানে হারায়। এরপর থেকে পাকিস্তানের হোম টেস্টগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে। 

এদিকে, বৃহস্পতিবার (১১ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। সেখানে বিজয়ী দল আগামী ১৪ নভেম্বর ফাইনালে অংশ নেবে। 

এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। 


একাত্তর/এসজে 

বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর