সুযোগ পেলে মূল দলকেও বিশ্বকাপ জেতাবো: হৃদয়

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৫:৩২ পিএম

ক্রিকেটে তো বটেই, যেকোনো ক্রীড়া ইভেন্টের বিচারে এখন পর্যন্ত  বাংলাদেশের একমাত্র বিশ্বজয়ের রেকর্ড মূলত একটাই। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। বিশ্বজয়ী সেই দলের সদস্য তৌহিদ হৃদয় এবার বাংলাদেশের মূল দলকে দিতে চান বিশ্বকাপ জয়ের স্বাদ।

বয়সভিত্তিকের আঙিনা মাড়িয়ে হৃদয়রা এখন খেলছেন জাতীয় পর্যায়ে। ঘরোয়া ক্রিকেটেও তাদের সরব পদচারণ। অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্যদের পারফরম্যান্সও বেশ সমীহ জাগানিয়া। ফলে হৃদয়রা চলে এসেছেন জাতীয় দলের ভাবনায়।

ইতোমধ্যে বিশ্বকাপ জয়ী সেই স্কোয়াডের দুইজন জাতীয় দলে অভিষেক করেছেন। নিজের লক্ষ্য সম্পর্কে হৃদয় জানান, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বাংলাদেশকে মূল বিশ্বকাপ জেতাতে চান তিনি। একই প্রত্যয় তার সাথে যুব বিশ্বকাপ জেতা বাকি সব সদস্যেরও।

হৃদয় বলেন, ‘যতদিন ক্রিকেট খেলব ততদিনই এটা (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) আমাদের আত্মবিশ্বাস দিবে। কীভাবে বিশ্বকাপ জিততে হয় সেই কাজ আমরা করেছি। আমরা সুযোগ পেলে মূল বিশ্বকাপ জিতব।’

আরও পড়ুন: দুই যুগ পর আগামী বছর অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর

যদিও অতীতে যুব পর্যায়ে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়া অনেক ক্রিকেটারই জাতীয় দলে থিতু হতে পারেননি। ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো উন্মুক্ত চাঁদ জাতীয় দলে কখনও সুযোগই পাননি। সম্প্রতি তিনি দেশের ক্রিকেটকে বিদায় জানিয়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।

এই বাস্তবতা জানেন ও মানেন হৃদয়, তবু বিশ্বাস, নিজের মধ্যে ভালো করার তাড়না থাকলে ঝরে পড়তে হবে না কাউকেই।

হৃদয় বলেন, ‘এটা নির্ভর করছে আমরা কীভাবে চাই তার ওপর। মানুষ চাইলে সবকিছু সম্ভব। আমরা সেরাটা দিয়ে জাতীয় দলে ঢুকার, জাতীয় দলে ভালো পারফর্ম করার চেষ্টা করব। অনেকের ক্ষেত্রে হবে, অনেকের ক্ষেত্রে হবে না। আমরা সেরাটা দিয়েই চেষ্টা করব।’

একাত্তর/এসএ

বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...

লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর