নাব্যতা সংকটে রামপাল বিদ্যুৎকেন্দ্রের মাল খালাসে জটিলতা

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ০৯:৫৪ এএম

মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে নাব্যতা সংকটের কারণে সময় মত ভিড়তে পারছেনা বিদেশী বাণিজ্যিক জাহাজ। ফলে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আমদানীকৃত মালামালসহ জাহাজ দুইদিন ধরে বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থান করছে। 

বিদেশী জাহাজ এম,ভি এসটিএল হারভেস্ট’র স্থানীয় শিপিং এজেন্ট কিউএনএস’র খুলনাস্থ ম্যানেজার মো. নাজমুল জানান, পানামার পতাকাবাহী এম,ভি এসটিএল হারভেস্ট ভারত থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩৯শ মেট্টিক টন মালামাল নিয়ে গত সোমবার সকাল ৯টার দিকে মোংলা বন্দরের ফেয়ারওয়েতে আসে। 

তিনি জানান, ফেয়ারওয়েতে আসার আগের দিন রবিবার জাহাজটি বন্দর জেটিতে আনার জন্য পাইলট বুকিং দেয়া হয়েছে। কিন্তু বন্দর জেটিতে পর্যাপ্ত পরিমাণ গভীরতা না থাকায় কর্তৃপক্ষ জাহাজটি আনতে পারছেন না। বন্দর জেটির শুধুমাত্র ৯ নম্বরে নাব্যতা রয়েছে। সেখানেও বর্তমানে আরো একটি জাহাজ রয়েছে। এছাড়া ৭ ও ৮ নম্বরেও নাব্যতা সংকট রয়েছে। ফলে সময় মত জাহাজটি জেটিতে আনতে পারছেনা বন্দর কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: 'গণতন্ত্র শৃৃঙ্খলমুক্ত হলেও এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি'

এদিকে গুরুত্বপূর্ণ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আসা জাহাজটি জেটিতে আনতে না পারলে ও দ্রুত খালাস করতে না পারলে বিদ্যুৎ কেন্দ্রের চলমান কার্যক্রম বিঘ্নিত হয়ে পড়বে। এ মাসের ১৫ তারিখও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আরো একটি বিদেশী জাহাজ এ বন্দরে আসার কথা রয়েছে। তবে জেটিতে যে নাব্যতা সংকট রয়েছে তাতে জাহাজ আনা ও পণ্য খালাসে কি অবস্থা হবে তা এখন বলা যাচ্ছে না। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, জেটিতে প্রতি বছরই ড্রেজিং করে নাব্যতা সংরক্ষণ করতে হয়। এবারও তা করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার কারণে বিলম্ব হচ্ছে। জেটির ৯ নম্বরে নাব্যতা রয়েছে, সেখানে ৭ মিটারের জাহাজ ভিড়তে পারছে। আর সেখানে বর্তমানে একটি জাহাজও রয়েছে। বাকী ৭ ও ৮ নম্বরে ড্রেজিংয়ের জন্য ডাইক (বালু ফেলার স্থান) নিমার্ণে বন্দরের নিধার্রিত জায়গা প্রস্তুত করতে গেলে সেখানে অবৈধ ধান ক্ষেতের কারণে তা বিলম্ব হয়। আশা করছি ডিসেম্বরের মাঝামাঝি এ সমস্যা আর থাকবেনা। 


একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর