সাগরে লঘুচাপ, বৃষ্টির সম্ভাবনা

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ০৫:৫৫ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে একারণে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। 

বুধবার (১০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বর্তমানে লঘুচাপটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশের নারী উন্নয়নে ১২০ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য

৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। মঙ্গলবার সেখানে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি। মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি, বুধবার তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি। 


একাত্তর/আরএইচ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর