২০৪০ সালের মধ্যে বন্ধ হবে তেলে চলা গাড়ির উৎপাদন

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১০:১৪ পিএম

কার্বন নিঃসরণ কমানোর মাধ্যমে জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে আনতে আগামী ২০৪০ সালের মধ্যে জ্বালানি তেলে চলা গাড়ির উৎপাদন বন্ধে অঙ্গীকার করেছে পৃথিবীর বেশ কিছু দেশ, কোম্পানি এবং শহর। 

বুধবার (১০ নভেম্বর) গ্লাসগোতে 'দ্যা গ্লাসগো ডিক্লারেশন অন জিরো এমিশন কারস এন্ড ভ্যানস' স্বাক্ষর করে ভারত, ফোর্ড মোটরস এবং জেনারেল মোটরসসহ বিশ্বের বেশ কিছু প্রধান কর্পোরেট প্রতিষ্ঠান। তবে, এতে স্বাক্ষর করেনি চীন, যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ পৃথিবীর দুই বৃহত্তম গাড়ি নির্মাতা টয়োটা এবং ফক্সওয়াগন।

বৃহৎ দেশ এবং উৎপাদকদের এই চুক্তিতে সই না করা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন গ্রিনপিস জার্মানির নির্বাহী পরিচালক মার্টিন কাইজার। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে বৈদ্যুতিক গাড়ি এবং দূষণমুক্ত গণপরিবহন ব্যবস্থার ব্যবহার বাড়ানো জরুরি। 

আরও পড়ুন: দ্বিপক্ষীয় সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে একমত দুই দেশ: প্রধানমন্ত্রী

তবে, প্রচলিত ইঞ্জিনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করলে জলবায়ু সমস্যার সমাধান হবে কিনা সে বিষয়ে সন্দিহান জার্মানি। জার্মানির একজন পরিবেশ বিষয়ক মুখপাত্র জানিয়েছেন, চুক্তির 'ছোট একটি বিষয়ে' ঐক্যমতে পৌঁছাতে না পারায় তারা চুক্তিতে সই করেনি। 

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী, বৈশ্বিক কার্বন নিঃসরণের এক-চতুর্থাংশই আসে ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক, জাহাজ এবং থেকে। 

চুক্তিতে সই করা অন্যদের মধ্যে আছে নিউজিল্যান্ড, পোল্যান্ড, ব্রিটেন, ব্রাজিলের সাও পাওলো, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং ভলভো, মার্সিডিজ-বেনজ, উবার ও ভারতের টাটা মোটর। 


একাত্তর/এসজে
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর