শুরুতেই সংঘর্ষ, দুই ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১১:১৮ এএম

কুমিল্লার মেঘনা উপজেলায় ৪ নং চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টেঁটা ও বল্লম নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগানের গুলি ও টিয়ারশেল ছোঁড়ে। এছাড়া কোস্ট গার্ডসহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় ৪ নং চালিভাঙ্গা ইউনিয়নের আওয়ামীলীগ‌ বি‌দ্রোহী স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবিরসহ ৫ জন আহত হয়েছেন। দুইঘন্টা ভোট গ্রহণ স্থগিত থাকার পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। 

রামপ্রসাদের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মতিয়ার রহমান বলেন, ভোটগ্রহন শুরুর ১০ মিনিটের মধ্যে কেন্দ্রের বাইরে উত্তেজনা শুরু হয়। তারপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

৪ নং চালিভাঙ্গা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির বলেন, নোকার প্রার্থী লতিফ সরকার বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমার উপর হামলা করেছে। আমি রক্তাক্ত হয়েছি। তারপরও আমি প্রশাসনের নিকট অনুরোধ করছি নির্বাচন যেন সুস্ঠু করা হয়। 

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে সাত হাজার ৮৯০ মৃত্যু

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন, সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযান পরিচালনা করে ১০ টি টেঁটা উদ্ধার করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থীসহ কয়েকজন আহত হয়েছে। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় ২ ঘন্টা পর সোয়া ১০টায় পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে। 


একাত্তর/আরএইচ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর