খালেদা জিয়াকে জামিন দিতে ডা. জাফরুল্লাহর মানবিক আবেদন

আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১১:০৫ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানবিক আবেদন জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

রোববার (১৪ নভেম্বর) গণস্বাস্থ্য কেন্দ্রের তথ্য উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। 

বিবৃতিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, একজন চিকিৎসক হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের প্রতি মানবিক অনুরোধ করছি অসুস্থ্য খালেদা জিয়াকে জামিন দেওয়ার জন্য। 

তিনি বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে আক্রান্ত। তার সবদিক থেকে স্বাস্থ্যের অবনতি হয়েছে। ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণের বাহিরে। রক্তের হিমোগ্লোবিনও অনেক কমে গেছে। বহু বছর ধরে তিনি আর্থারাইটিস, দাঁত ও চোখের সমস্যায় ভূগছেন। কিডনীর ক্রিয়েটিন বর্ডার লাইন ক্রস করেছে। শরীরে কিছু প্যারামিটার অস্বাভাবিক আসায় তাকে নিবিড় চিকিৎসাধীন থাকতে হচ্ছে। তার শরীর প্রচন্ড দুর্বল। এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। পুনরায় হাসপাতালে ভর্তি ভালো লক্ষণ নয়। 

আরও পড়ুন: ৬ষ্ঠ জনশুমারী ও গৃহগণনা ২৪ থেকে ৩০ ডিসেম্বর

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এ অবস্থায় খালেদা জিয়ার প্রয়োজন উন্মুক্ত আলো বাতাসে চলাফেরা এবং তার ইচ্ছামত চিকিৎসা নেওয়া। তার সবচেয়ে বড় প্রয়োজন প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে তাকে জামিন দেওয়া। 

তিনি বলেন, শারিরীক অবস্থা, বয়স, রাজনৈতিক এবং সামাজিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে জামিন দেওয়া হবে সরকারের উত্তম কাজ। 


একাত্তর/আরএইচ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
বাজেটের ঠিক আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪...
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
কিংবদন্তি বর্ষীয়ান রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে দলমত-নির্বিশেষে হাজারও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর