উইলিয়ামসনকে ছাড়াই দল ঘোষণা নিউজিল্যান্ডের

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০১:২২ পিএম

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে সিরিজে দলে নেই কিউইদের অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে নেতৃত্ব দিবেন টিম সাউদি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারের রেশ কাটতে না কাটতেই আরেকটি সিরিজের জন্য মাঠে নেমে পড়তে হবে নিউজিল্যান্ডকে। ভারতের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে সেখানেই অবস্থান করছে কিউইরা। তবে এই সিরিজে দলের অধিনায়ককে পাচ্ছে না নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বাদেও এই সফরে দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। মূলত টেস্টের জন্য প্রস্তুত হতেই টি-টোয়েন্টি থেকে উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের লড়াই শুরু হবে আগামীকাল। সিরিজের প্রথম ম্যাচটি হবে জয়পুরে। দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর রাঁচিতে এবং শেষ ম্যাচটি হবে কলকাতায়। ২৫ নভেম্বর কানপুরে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে অজিদের ১৭৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় নিউজিল্যান্ড। তবে ওয়ার্নার ও মিচেল মার্শের ব্যাটে সাত বল বাকি থাকতেই টি-টোয়েন্টি প্রথম শিরোপা নিজেদের ঘরে তুলে অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ডের ঘোষিত দল –

টিম সাউদি-(অধিনায়ক), মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, মার্ক চাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ইশ সোধি, টড অ্যাসেল, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট


একাত্তর/এসএ

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন! ঠিক এই অন্তিম মুহূর্তে এসে ভারতের বাজারে সম্প্রচার স্বত্ব নিয়ে চলা দীর্ঘ মাসের অচলাবস্থার অবসান ঘটাল ফিফা।
ফুটবল বিশ্বকাপের মঞ্চে ডাক পাওয়ার আনন্দ বোধহয় জীবনের অন্য সব সুখকেও হার মানায়! ঠিক এমনটাই প্রমাণ করলেন নিউজিল্যান্ডের জাতীয় ফুটবল দল ও অকল্যান্ড এফসির ২৭ বছর বয়সী গোলরক্ষক মাইকেল উড। আসন্ন...
আগামী ১১ জুন পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকা বিশ্বকাপের। মেগা এই টুর্নামেন্ট শুরু হতে যখন আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, ঠিক তখনই ভারতে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে তৈরি হয়েছে এক নাটকীয়...
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর