কুমিল্লা আওয়ামী লীগ নেতা আফজল খানের জীবনাবসান

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০৮:০৮ পিএম

কুমিল্লা ১৪ দলের সমন্বয়ক বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মু‌ক্তিযু‌দ্ধের সংগঠক বীর মু‌ক্তি‌যোদ্ধা অধ্যক্ষ আফজল খান ঢাকার এক‌টি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করে তার মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুমান সুলতানা সীমা জানান, দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন আফজাল খান। 

তিনি জানান, সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয় তাকে। সেখানে তিনি মারা যান। প্রয়াত বাবার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন সীমা। 

আফজলের খানের ছেলে এফবিসিসিআই এর পরিচালক মাসুদ পারফেজ খান ইমরান জানান, আগামীকাল বুধবার সকাল ১১টায় মরহুমের প্রথম জানাযা নগরের ঠাকুরপাড়ায় তার নিজ বাড়ি খাঁ বাড়ি জামে মসজিদে ও দ্বিতীয় জানাযা বাদ জোহর কুমিল্লা নগরের টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে ঠাকুরপাড়া খাঁ বাড়ি জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

কুমিল্লা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য আফজল খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

আরও পড়ুন: টাঙ্গাইল-৭ এর সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যু

image


এদিকে এক বার্তায় আফজাল খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আফজাল খান ছিলেন কুমিল্লার গণমানুষের নেতা। দেশ ও মানুষের কল্যাণে তিনি সর্বদা কাজ করেছেন। ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। 

এদিকে ওপর এক বার্তায় আফজাল খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। শোকবার্তায় তিনি বলেন, আফজল খান কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি জাতির পিতার আদর্শ ও দর্শন বাস্তবায়নে আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।

আফজাল খান কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। 


একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর