আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে বন্ধু নেইমারকে পাচ্ছেন না মেসি

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০৬:৩৭ পিএম

এবার আর পূরণ হচ্ছে না জাতীয় দলের জার্সিতে দুই বন্ধু মেসি-নেইমারের লড়াই দেখার আশা । চোটের কারণে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে, বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে পাঁচটায় লড়বে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের মুনুমেন্টাল আন্টোনিও ভেসপুচিও লিবার্টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই দ্রুপদী ম্যাচ। সনি টেন ও সনি সিক্সে সরাসরি সম্প্রচার হবে ম্যাচটি।

মেসিরা ২৬টা আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত আছে। সেখানে যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল একটা ড্র ছাড়া সব ম্যাচে জিতে ইতিমধ্যেই কাতারের টিকিট কেটে ফেলেছে।

পায়ের চোট কাটিয়ে আর্জেন্টিনা অধিনায়ক লায়োনেল মেসি ব্রাজিলের বিপক্ষে প্রথম একাদশে ফেরার ঘোষণা আসার কয়েক ঘন্টা পরই জানা গেল, ঊরুতে ব্যথা অনুভব করায় আসছে ‘সুপার ক্লাসিকোয়’ খেলবেন না নেইমার।

সোমবার (১৫ নভেম্বর) রাতে এক বিবৃতিতে ব্রাজিল কর্তৃপক্ষ জানায়, বাঁ ঊরুতে ব্যথা অনুভব করছেন নেইমার। যে কারণে আর্জেন্টিনার বিপক্ষে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছে না দলটি। বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এমনকি দলের সঙ্গেও থাকছেন না তিনি।

গেলো জুলাইয়ে ব্রাজিলকে তাদের মাটিতে হারিয়েই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের মাঠে মুখোমুখি হয় দল দুটি। এবারে আর্জেন্টিনার মাঠে হতে যাচ্ছে ফিরতি লেগের খেলা।

গত পাঁচ সেপ্টেম্বর ব্রাজিলের সাও পাওলোতে। অনেক নাটকীয়তার পর বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচের ভাগ্য এখনও ঠিক হয়নি। এমন পরিস্থিতিতেই দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি।

আর্জেন্টিনার চার খেলোয়াড়ের কোয়ারেন্টাইন নিয়ম ভাঙ্গার অভিযোগে ব্রাজিলের হেলথ রেগুলেটরি এজেন্সি খেলার মাঠে অভিযান চালায়।

এরপর সেখানে ঘটে অনাহূত ঘটনা। তারপর বাধ্য হয়েই ম্যাচটি স্থগিত করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

ব্রাজিল ইতিমধ্যে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। আর্জেন্টিনাও অপেক্ষায় আছে।

আরও পড়ুন: উইলিয়ামসনকে ছাড়াই দল ঘোষণা নিউজিল্যান্ডের

এই ম্যাচে জিততে পারলে লিওনেল মেসির দলেরও বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যাবে। ২৮ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা অবস্থান করছে দ্বিতীয় স্থানে।

এখন পর্যন্ত দুই দলের ১১২ মুখোমুখিতে ব্রাজিলের ৪৬ জয়ের বিপরীতে আর্জেন্টিনা জিতেছে ৪১ ম্যাচ। বাকি ২৫ ম্যাচ ড্র হয়।

একাত্তর/আরএ

বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...

লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর