গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য ৯ গ্রাম!

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ০৬:৩৪ পিএম

গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে আছে কুড়িগ্রামের দুটি ইউনিয়নের ৯টি গ্রাম। সংসারের উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় খেয়ে না খেয়ে সন্তান নিয়ে দিন কাটছে পরিবারগুলোর। আর এই সুযোগ কাজে লাগিয়ে মামলা থেকে নাম প্রত্যাহারের কথা বলে টাকা নেবার অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে।

গত ১৩ অক্টোবর কুমিল্লায় কুরআন অবমাননার ঘটনায় কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তিনটি ইউনিয়নের পাঁচটি মন্দিরে ভাংচুর চালানো হয়। এই ঘটনায় উলিপুর থানায় মন্দির ভাংচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে পুলিশ বাদী হয়ে পৃথক পাঁচটি মামলায় ৭৯ জনের নাম উল্লেখসহ প্রায় সাত শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে। মামলার পর থেকে এসএসসি পরীক্ষার্থীসহ পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রামগুলো। 

দিনের বেলা নারী এবং বৃদ্ধরা বাজারঘাট করলেও রাতের বেলা এলাকা ফাঁকা হয়ে যায়। অভাবের কারণে একদিকে পেটের জ্বালা, অপরদিকে গ্রেপ্তার আতঙ্কে আছে এখানকার বাসিন্দারা। পুরুষ শূন্য হয়ে পড়ায় বিরুপ প্রভাব পড়েছে আশেপাশের গ্রামসহ হাটবাজারগুলোতে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

আরও পড়ুন: বাসায় চিকিৎসা ব্যবস্থা করে দিয়েছি, আর কতো চান: প্রধানমন্ত্রী 

এলাকার মসজিদে হচ্ছে না আজান ও নামাজ। শ্রমিক না পেয়ে পড়ে আছে ক্ষেতখামার। পুলিশী অভিযান অব্যাহত থাকায় প্রকৃত অপরাধীদের পাশাপাশি নিরীহ-নিরপরাধ মানুষগুলোও গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে রয়েছেন। এই আতঙ্ক থেকে বাদ পড়েনি এসএসসি পরীক্ষার্থীরাও। দীর্ঘ করোনায় পড়ালেখায় মারাত্মক প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এসব শিক্ষার্থীরা। ফলে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন দিন কাটাচ্ছে পরিবার।

উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন মন্টুও এলাকা পুরুষশূণ্য হওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি না হলে আসন্ন এসএসসি পরীক্ষা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে এর প্রভাব পড়বে। এছাড়া মামলা থেকে নাম প্রত্যাহারের আশ্বাস দিয়ে কিছু দালাল চক্র গোপনে টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও জানান তিনি।


একাত্তর/টিএ

কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে যখন কোরবানির আনন্দ আর ঘরে ঘরে মাংসের সুঘ্রাণ, তখন কুড়িগ্রামের চরাঞ্চলে শুধুই নদীর ভেজা গন্ধ আর বৃষ্টির রিনঝিন শব্দ। এখানকার মানুষের ঈদ আনন্দ বলতে কিছু নেই। কেনা হয়নি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর