যেখানে পৌঁছেনা কোরবানির মাংসের সুঘ্রাণ

আপডেট : ২৮ মে ২০২৬, ০৭:৩৪ পিএম

আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে যখন কোরবানির আনন্দ আর ঘরে ঘরে মাংসের সুঘ্রাণ, তখন কুড়িগ্রামের চরাঞ্চলে শুধুই নদীর ভেজা গন্ধ আর বৃষ্টির রিনঝিন শব্দ। এখানকার মানুষের ঈদ আনন্দ বলতে কিছু নেই। কেনা হয়নি কোনো নতুন পোশাক, বছরের এই একটি দিনেও অনেকের ভাগ্যে জোটেনি একটু মাংসের স্বাদ। চরের মানুষের ঈদ কাটে নদীর সঙ্গে লড়াই করে, এক বুক শূন্যতা নিয়ে।

সরেজমিন, কুড়িগ্রামের চরাঞ্চলের বাসিন্দা জাহানারা বেগমের ঘরে কোরবানির মাংস তো দূরের কথা, দুপুরে কোনো রকমে ডাল দিয়ে ভাত খেয়ে দিন পার করতে হচ্ছে। রাতে কী খাবেন, তা-ও জানা নেই। টানা বৃষ্টির কারণে গত কয়েক দিন ধরে কাজে যেতে পারছেন না তিনি। শুধু জাহানারা বেগমই নন, জেলার বিভিন্ন চর ও দ্বীপচরের শ্রমজীবী মানুষগুলোর একই অবস্থা।

নদ-নদী অববাহিকার উত্তরের শেষ প্রান্তের জেলা কুড়িগ্রাম। ১৬টি নদ-নদীর অববাহিকায় গড়ে ওঠা ৪০৫টি চর ও দ্বীপচরে প্রায় ছয় থেকে সাত লাখ মানুষ বাস করেন। চরের মানুষের কাছে কোরবানির ঈদ মানে নিজের ত্যাগ আর স্বপ্নকে বিসর্জন দেওয়া। কিন্তু তার বিনিময়ে আনন্দের কোনো ভাগ তারা পান না।

চরাঞ্চলের মানুষেরা অভাবের সংসারে কষ্ট করে যে গরু-ছাগলকে এতোদিন পরম যত্নে লালন-পালন করেছিলেন, কোরবানির হাটে সেগুলোই বিক্রি করে দিতে হয়েছে সংসারের নিত্যদিনের চাহিদা মেটাতে। ফলে নিজেদের পালিত পশু বিক্রি করলেও ঈদের দিনে চরের ঘরে ঘরে চলে অন্যরকম এক নীরব হাহাকার। তাদের জীবন তো ১০টি সাধারণ গ্রামের মানুষের মতো নয়; তাদের ঈদ যেন পানির মতোই ভাসমান, যা শুধু স্বপ্ন নিয়েই কাটে।

চরাঞ্চলের এই উৎসবহীন বিবর্ণ পরিস্থিতির মাঝে জেলার কালীর আলগা চরের মানুষের জন্য একটু খুশির বার্তা নিয়ে এসেছেন জেলা বিএনপির যুগ্ম আহবানকারী শফিকুল ইসলাম বেবু। চরের অভাবী মানুষের মুখে ঈদের দিনে একটু মাংস তুলে দিতে তিনি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

শফিকুল ইসলাম বেবু তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের পরিসংখ্যান বিভাগের বন্ধুদের সহায়তায় ব্যক্তিগত উদ্যোগে কালীর আলগা চরে একটি গরুর কোরবানির ব্যবস্থা করেছেন। এই একটি উদ্যোগের কারণেই আজ ঈদের দিনে কালীর আলগা চরের মানুষ অন্তত একটু মাংস খেতে পারবেন।

তবে এই একটি চরের বাইরে কুড়িগ্রামের শত শত চরের লাখো মানুষের ঈদ কাটছে চরম অনাহারে আর অবহেলায়। বৈষম্যহীন সাম্যের সমাজ গড়ে না উঠলে চরের এই মানুষগুলোর জীবনের এমন চরম আর্থিক সঙ্কটের অবসান কবে হবে—সেই প্রশ্ন রয়েই যায়।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার ও লাইন মেরামতের কাজ। 
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর