একবার টেনে নামালেও আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী!

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৮:০৭ পিএম

একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 

সোমবার (৮ জুন) সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এই ঘটনা আবারও ঘটে। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ওই নারীকে একনজর দেখতে পুকুরপাড়ে শত শত উৎসুক মানুষের ভিড় জমে।

প্রায় তিন ঘণ্টা গাছের ডালে বসে থাকার পর মানুষের উপস্থিতি ও শোরগোল দেখে ওই নারী মগডাল থেকে নিচে বাড়ির পাশের পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে পানি থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

সাজেদা বেগম উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের গোড়াই আনন্দবাজার এলাকার মো. আবু সাইদের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, এটিই প্রথম নয়। চলতি বছরের গত ছয় মে-ও একইভাবে ওই একই তেঁতুল গাছের মগডালে উঠে বসেছিলেন সাজেদা বেগম। সে সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে গাছ থেকে নামানোর আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা কাছাকাছি পৌঁছালেই তিনি সেদিনও পুকুরের পানিতে লাফিয়ে পড়েছিলেন। ঠিক এক মাস দুই দিনের মাথায় আজ আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

এদিন সকালে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে হঠাৎ ওপরের দিকে তাকিয়ে তেঁতুল গাছের মগডালে ওই নারীকে বসে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যে এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ পুকুরপাড়ে জড়ো হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপস্থিত জনতা যখন তাকে নেমে আসার অনুরোধ করছিলো, তখন তিনি কোনো কথা না বলে চুপচাপ বসে ছিলেন। একপর্যায়ে ভিড় আরও বাড়লে তিনি ডাল বেয়ে নিচে নেমে পুকুরের পানিতে ঝাঁপ দেন এবং সাঁতরে কিনারে উঠলে পরিবারের সদস্যরা তাকে ঘরে নিয়ে যান। বাড়িতে ফেরার পর তিনি কিছুটা অদ্ভুত আচরণ করছেন বলে জানা গেছে।

সাজেদা বেগমের পরিবার ও স্থানীয়দের একাংশের দাবি, ওই নারীর ওপর ‘জিনের আছর’ রয়েছে, যার কারণে তিনি মাঝেমধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে এমন অদ্ভুত আচরণ করছেন।

তবে চিকিৎসা বিজ্ঞান বলছে, এটি কোনো অলৌকিক বিষয় বা অলৌকিক শক্তির প্রভাব নয়; বরং এটি তীব্র মানসিক অসুস্থতা (যেমন সিজোফ্রেনিয়া বা ডিলিউশন)–এর লক্ষণ হতে পারে। এ ধরনের রোগীকে কোনো কবিরাজি বা ঝাড়ফুঁক না করিয়ে দ্রুত মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে সুচিকিৎসা দেওয়া প্রয়োজন।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার ও লাইন মেরামতের কাজ। 
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর