সম্প্রতি পরিবর্তনের মধ্য দিয়ে চলা বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিউজফিডে ব্যবহারকারীদের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি নিজেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেটা রাখার পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।
সাধারণত ফেসবুকের নিউজ ফিডে অনেক অপ্রয়োজনীয় তথ্য আপনাআপনি এসে পড়ে। ফেসবুক চাচ্ছে এমনটা না হোক। অর্থাৎ আপনি যেসব তথ্য দেখতে চাইবেন কেবল সেগুলোই আপনার নিউজ ফিডে শো করানো হবে।
উদাহারণ হিসেবে বলা যায়, বন্ধু এবং পরিবারের সদস্যদের পোস্ট আপনার নিউজ ফিডে বেশি বেশি দেখানো হবে। আর কমিয়ে দেওয়া হবে বিভিন্ন অপ্রয়োজনীয় গ্রুপ ও পেজের পোস্ট। পাশাপাশি ইতিমধ্যেই বিদ্যমান অ্যাক্সেস করা সহজ অপশনে আরও নিয়ন্ত্রণ ক্ষমতা তৈরি করা হবে।
আরও পড়ুন: সিরিজ বাঁচাতে দুপুরে মিরপুরের মাঠে নামছে মাহমুদউল্লাহরা
ফেসবুক জানিয়েছে, প্রথমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে অল্প সংখ্যক লোকের মধ্যে এই পরীক্ষা শুরু করবো। আসন্ন সপ্তাহগুলোতে তা ধীরে ধীরে প্রসারিত হবে। নিউজ ফিডের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়াতে এটি আমাদের পদক্ষেপের অংশ। যেন তারা যা বেশি দেখতে চায় সেগুলোই দেখে এবং যা চায় না সেগেুলো না দেখতে পায়।
একাত্তর/এসি
