টিকা না নেওয়ার 'স্বাধীনতার' চায় অস্ট্রেলিয়ার হাজারো মানুষ

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ০৫:৩০ পিএম

অস্ট্রেলিয়া চলমান টিকাদান কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার মানুষ। শনিবার (২০ নভেম্বর) দেশটির সব বড় শহরে এই বিক্ষোভ হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বিশ্বের যে কয়েকটি দেশে সফলভাবে টিকাদান কর্মসূচি পরিচালিত হয়েছে সেসবের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া। সরকারি তথ্য অনুযায়ী, দেশটির ১৬ বছরের অধিক জনসমষ্টির প্রায় ৮৫ শতাংশ করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন।

বিশ্বের অনেক দেশের চেয়ে অস্ট্রেলিয়ায় মোট করোনা সংক্রমণ ও মৃত্যুর হারও বেশ কম। সরকারি তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র ১ লাখ ৯৫ হাজারের কিছু বেশি মানুষ এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৯৩৩ জনের।

কিন্তু আন্দোলনকারীদের মূল ক্ষোভ সরকারের বাধ্যতামূলক টিকাদান নীতি নিয়ে। অস্ট্রেলিয়ার সরকারের সাম্প্রতিক ঘোষণায়, দেশটিতে যে কোনো চাকরি আবেদনের জন্য টিকার সনদের অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্ত বাতিলে দাবিতে সিডনি, মেলবোর্নসহ দেশের বড় সব শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার অস্ট্রেলীয়। তবে কোথাও কোনো সংঘাতের ঘটনা ঘটেনি।

পাশাপাশি, সরকারের টিকাদান নীতির সমর্থনেও মিছিল হয়েছে বড় শহরগুলোতে। তবে সেসব মিছিলে লোকজনের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের জন্য বুস্টার ডোজের অনুমোদন

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহর এবং দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনি শহরে হয়েছে সবথেকে বড় বিক্ষোভ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সিডনিতে বিক্ষোভে অংশ নিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।

সিডনিতে টিকাদান কর্মসূচি বিরোধীদের বিক্ষোভে উপস্থিত ছিলেন দেশটির ডানপন্থি রাজনীতিবিদ ক্রেইগ কেলি। এএফপিকে তিনি বলেন, ‘জনগণের এই ক্ষোভ বৈধ। কারণ, একদল নির্মম স্বভাবের আমলা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছে।’

একাত্তর/এসএ

ভারতের রাজধানীর দক্ষিণ দিল্লির সাউথ ক্যাম্পাসের অন্যতম ব্যস্ত আবাসিক এলাকা সত্য নিকেতনে একটি পাঁচতলা ছেলেদের হোস্টেল (পেয়িং গেস্ট) ভবন ধসে পড়ে এক মর্মান্তিক বিপর্যয় ঘটেছে। ‘হোস্টেল ডেজ’ নামের এই...
ভারতের রাজধানীর নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় বহুতল হোস্টেল ভবন ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল...
টেলিভিশনের রঙিন পর্দায় যিনি এতদিন অত্যন্ত প্রতাপের সাথে অপরাধীদের হাঁড়ি-হাঁড়ি খবর ফাঁস করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে 'মিশন ইম্পসিবল' সাজিয়ে নীল বাতি জ্বালাতেন, সেই গ্ল্যামারাস টিভি স্টার নিজেই...
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ভারতের রাজধানীর দক্ষিণ দিল্লির সাউথ ক্যাম্পাসের অন্যতম ব্যস্ত আবাসিক এলাকা সত্য নিকেতনে একটি পাঁচতলা ছেলেদের হোস্টেল (পেয়িং গেস্ট) ভবন ধসে পড়ে এক মর্মান্তিক বিপর্যয় ঘটেছে। ‘হোস্টেল ডেজ’ নামের এই...
দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভারতের রাজধানীর নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় বহুতল হোস্টেল ভবন ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল...
টেলিভিশনের রঙিন পর্দায় যিনি এতদিন অত্যন্ত প্রতাপের সাথে অপরাধীদের হাঁড়ি-হাঁড়ি খবর ফাঁস করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে 'মিশন ইম্পসিবল' সাজিয়ে নীল বাতি জ্বালাতেন, সেই গ্ল্যামারাস টিভি স্টার নিজেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর