খালেদা জিয়াকে বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ০২:০০ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ২০ দলীয় জোটের নেতারা।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে একটি স্মারকলিপি তুলে দেন জোট নেতারা। 

রোববার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জোটের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।  

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের নেতৃত্বে ২০ দলীয় জোটের প্রতিনিধিদলে আরও ছিলেন, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান ক্বারী মো. তাহের এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। 

খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে রাজনীতির বাইরে গিয়ে কেবল মানবিক দিক থেকে বিষয়টি বিবেচনার আহবান জানান ২০ দলীয় নেতারা।

এ সময় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পৌঁছানোর বিষয়ে ২০ দলীয় নেতাদের আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

আরও পড়ুন: ২৪ ঘণ্টার আল্টিমেটামে সড়ক ছাড়লো বদরুন্নেসার শিক্ষার্থীরা

দীর্ঘদিন হার্ট, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ ১৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১২ অক্টোবর হাসপাতালে ভর্তির পর ৭ নভেম্বর তিনি বাসায় ফেরেন।


একাত্তর/আরবিএস 

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
সারাদেশে সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা ও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, বর্তমান সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে পুরোপুরি খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক...
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ও ভীতিপ্রদ ঘটনা ঘটেছে। পরবর্তীতে উড়োজাহাজে থাকা...
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর