উবার অ্যাপে কেনা যাবে গাঁজা!

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০৮:৩৪ পিএম

রাইড শেয়ারিং ও খাবার ডেলিভারির পর এবার নতুন ব্যবসায় নামছে প্রযুক্তিবিষয়ক কোম্পানি উবার টেকনোলজিস। এখন থেকে কানাডার অন্টারিও শহরে উবার ইটস অ্যাপ ব্যবহার করে গাঁজা অর্ডার করতে পারবেন নগরবাসী। 

সোমবার (২২ নভেম্বর) এ ঘোষণা দেন কোম্পানির এক মুখপাত্র। তিনি জানান, এখন থেকে গাঁজা বিক্রয়কারী প্রতিষ্ঠান 'টোকিও স্মোক'কে উবার ইটস অ্যাপে সংযুক্ত করা হবে। সেখানে গাঁজা অর্ডার করে ভোক্তারা নিকটতম টোকিও স্মোক বিক্রয়কেন্দ্র থেকে গাঁজা সংগ্রহ করতে পারবেন।

পৃথিবীর কয়েকটি দেশে উবার ইটস অ্যাপ ব্যবহার করে মদ্যপানীয় অর্ডার করা যায়। বেশ কিছুদিন ধরে গাঁজার ক্রমবর্ধমান বাজারের দিকে তাদের নজর ছিল। 

আরও পড়ুন: হাইতিতে অপহৃত মিশনারিদের দুইজন মুক্ত

গত এপ্রিলে উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে গাঁজা ক্রয়-বিক্রয় আইনগতভাবে বৈধ হয়ে গেলেই গাঁজা বিক্রির দিকে মন দেবে তারা। 

উল্লেখ্য, পৃথিবীর বহু দেশে গাঁজা ক্রয়-বিক্রয় এবং সেবন অবৈধ হলেও, প্রায় তিন বছর আগে এর বৈধকরণ করে কানাডা। তারপরও সেখানে গাঁজা বাজারের বিরাট অংশ নিয়ন্ত্রণ করে অবৈধ উৎপাদক ও বিক্রয়কারীরা।

উবার জানিয়েছে, তাদের এ উদ্যোগের মাধ্যমে অন্টারিওর প্রাপ্তবয়স্ক নাগরিকরা বৈধ ও নিরাপদ উপায়ে গাঁজা ক্রয় করতে পারবেন। 


একাত্তর/এসজে

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর