ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজও আছে বিগ ম্যাচ। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির সামনে ফরাসি জায়ান্ট পিএসজি।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে এসি মিলান। এদিকে, প্রতিশোধের মিশনে অ্যাওয়ে ম্যাচে শেরিফ টিরাসপোলের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।
শিষ্যদের সাথে জেইলিংটা একেবারে জবরদস্ত। আর ফলটা মিলছে পারফর্ম্যান্সে। ফ্রেঞ্চ লিগে আছে টেবিলের শীর্ষে।
এবারে চ্যাম্পিয়ন্স লিড়ের হাইভোল্টেজ ম্যাচ। ক্যামেরার ফোকাসে তাই বারেবারে একটাই ছবি লায়নেল মেসি। লিগে পিএসজির জার্সি গায়ে পেয়ে গেছেন বহু কাঙ্খিত গোল। এবারে এলএম থার্টির মিশন পচেত্তিনোর কৌশলে সাবেক গুরু গার্দিওলাকে টেক্কা দেয়া।
চার ম্যাচ খেলে সমান দুই জয় আর ড্র নীয়ে গ্রুপের দুই নম্বরে পারিসিয়ানরা। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিটিজেনদের হারিয়ে হতে হবে গ্রুপ সেরা। তাই তো অ্যাওয়ে ম্যাচে পচেত্তিনোর ক্ল্যাসিক ৪-৩-৩ ফর্মেশন।
.png)
দলে ইনজুরি কনসার্ন থাকলেও মেসি, নেইমার, এমবাপে এই ট্রায়ো আছেন সুপার ফর্মে। বিগ ম্যাচে পিএসজির জার্সি গায়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেখা যেতে পারে রামোসকে।
আগের হারটা এখনো দগদগে ঘা হয়ে আছে পেপ গার্দিওলার মনে। ঘরের মাঠে কড়ায় গন্ডায় হিসেবটা বুঝে নিতে হবে । হার থেকে বেশ ভালোইভাবেই ফিরেছে দলটা।
বিগ ম্রাচের আগে অতীত পরিসংখ্যানও সঙ্গ দিচ্ছে সিটিজেনদের । দুদলের ৬ লড়াইয়ে সিটির তিন জয়ের বিপরীতে পিএসজির জয় কেবল একটি। একই সাথে চ্যাম্পিয়ন্স লিগে আগের চার ম্যাচের তিনটি জয় গ্রুপের চূড়ায় ম্যানচেস্টার সিটি।
করোনা পজেটিভ হওয়ায় মাঝমাঠে পাওয়া যাবে না কেভিন ডি ব্রুইনার সার্ভিস। এছাড়া তোরেস আর ডেলাপকে নিয়েও আছে শঙ্কা। ৪-৩-৩ ফরমেশনে ফুল ফিট আছেন মাহরেজ, স্টারলিং, ফোডেন তিন ফ্রন্টলাইনার।
.png)
গ্রুপ-ডি তে রিয়াল মাদ্রিদের প্রতিশোধের মিশন। ঘরের মাঠে শেরিফ টিরাসপোলের বিপক্ষে সেদিনের সেই হারটা এখোনো পোড়ায় ১৩ বারের চ্যাম্পিয়নদের।
শেরিফকে হারিয়েই শেষ ষোলোর রাস্তা পরিষ্কার করতে চায় লস ব্লাঙ্কোস। এই ম্রাচে থাকছেন না দলের থ্রি স্টার ভালভার্দে, গ্যারেথ বেল আর ক্যাবায়োস। স্ট্রাইকিং জোন সামলাবেন এসেনসিও, বেনজামা আর ভিনিসিয়াস জুনিয়র।
একাত্তর/আরএইচ
