কুমিল্লায় কাউন্সিলর হত্যায় আসামি সুমন গ্রেপ্তার

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০২:৪২ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলকে নিজ কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যার ঘটনায় সুমন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

তিনি শহরের সুজানগর পূর্ব পাড়া বৌবাজার এলাকার মৃত কানু মিয়ার ছেলে এবং ওই ঘটনায় দায়ের হওয়া মামলার চার নম্বর আসামি। 

বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাবিক হোসেন জানান, গোপনসূত্রে খবর পেয়ে হাসপাতালে অভিযান চালিয়ে চিকিৎসাধীন সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। তার চিকিৎসার প্রয়োজন হলে পুলিশ ব্যবস্থা নিবে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: যুদ্ধাপরাধে বিএনপি নেতা মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড

image


এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নিহত কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের কথা উল্লেখ করা হয়। 

সোমবার (২২ নভেম্বর) বিকেলে কাউন্সিলর সোহেলকে নিজ কার্যালয়ে ঢুকে সহযোগীসহ গুলি করে হত্যা করে মুখোশধারীরা। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন।


একাত্তর/আরএইচ

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর