কক্সবাজারের উখিয়া কুতুবপালংক রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবককে নোয়াখালীতে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
পালিয়ে আসা রোহিঙ্গা যুবক নূর আলম (৩০)। তিনি কক্সবাজারের কুতুবপালংক ক্যাম্পের বদিউল আলমের ছেলে।
বুধবার (২৪ নভেম্বর) বিকেলে তাকে নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকির হাট থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, রোহিঙ্গা যুবক নূর আলম নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে থাকা তার স্বজনদের সাথে দেখা করতে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে। যাত্রা পথ ভুলে সে সেনবাগের কানকির হাটে চলে আসে। এ সময় স্থানীয় লোকজন তাকে দেখে সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আরও পড়ুন: সুযোগ পেলেই বেশি ভাড়া নিচ্ছে কিছু পরিবহন
ওসি জানান, সেনবাগ থানা থেকে রাত সাড়ে নয়টার দিকে আটক নূর আলমকে সুধারাম মডেল থানায় পাঠানো হয়েছে। সুধারাম মডেল থানা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে।
একাত্তর/আরএ
