সীমান্ত খোলার সিদ্ধান্ত স্থগিত করলো অস্ট্রেলিয়া

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১০:০৮ পিএম

ওমিক্রনের প্রাদুর্ভাব ঠেকাতে পুনরায় সীমান্ত উন্মুক্ত করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে অস্ট্রেলিয়া। এর আগে পহেলা ডিসেম্বর থেকে করোনার টিকা গ্রহণ করা দক্ষ জনশক্তি ও প্রবাসী শিক্ষার্থীদের জন্য পুনরায় সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। তবে প্রধানমন্ত্রী স্কট মরিসনের দাবি, ওমিক্রনের আবির্ভাবের পর সীমান্ত খুলে দেবার সিদ্ধান্ত পেছানো খুবই প্রয়োজনীয়।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপ অনুসরণ করে অস্ট্রেলিয়াও দক্ষিণ আফ্রিকান দেশগুলোর উপর জারি করেছে ভ্রমণ নিষেধাজ্ঞা। 

অস্ট্রেলিয়াসহ দেশগুলোর এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। 

এদিকে, ওমিক্রন ভ্যারিয়েন্টকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক হুমকি হিসেবে চিহ্নিত করার পর সোমবার (২৯ নভেম্বর) জাপানে সকল বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। 

উল্লেখ্য, এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত পাঁচজন করোনা রোগী শনাক্ত হলেও পূর্বে দেশটিতে সিথিল করা বিধিনিষেধ সমূহতে কোনো পরিবর্তন আসেনি।


একাত্তর/এসএ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর