হেরোইন বিক্রির দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ০৮:০৩ পিএম

নিজের কাছে হেরোইন রাখা ও বিক্রির দায়ে সিরাজগঞ্জ মো: ইকতিয়ার (৩১) নামক এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজল খোদা মো: নাজির আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো: ইকতিয়ার সিরাজগঞ্জ পৌর এলাকার  সাহেদনগর বেপারী পাড়ার মো: আজাদ বেপারীর ছেলে।

সিরাজগঞ্জ জলা ও দায়রা জজ আদালতর স্টেনোগ্রাফার মো: রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মঞ্চ ভেঙে পড়ে গেলেন বিএনপি নেতারা

মামলার বরাত দিয়ে তিনি জানান, গত ২০২০ সালর ১৪ এপ্রিল দুপুরে মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহেদ নগর বেপারী পাড়া প্রাথমিক বিদ্যালয়র দক্ষিণ চার-রাস্তায় পুলিশ অভিযান চালায়।

এ সময় মাদক বিক্রেতা ইকতিয়ারকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

এ ঘটনায় সদর থানার সে সময়ের উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের নয়জন সাক্ষী উপস্থাপন করেন। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন বিচারক।


একাত্তর/টিএ

শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
একটি নতুন চাকরির স্বপ্ন, বুকভরা আনন্দ আর প্রিয়জনদের কাছে ফেরার তীব্র আকুলতা- সবকিছুই মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। নতুন কর্মস্থলে যোগ দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে...
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চালকসহ অন্তত ১৪ জন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় কারণ অনুসন্ধানে...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর