বাংলাদেশের ক্রিকেট নিয়ে ‘চলিতেছে সার্কাস’

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১১:৫৮ এএম

কমেডি নাটক ‘চলিতেছে সার্কাস’ দেখেছেন? যদি না দেখে থাকেন চিন্তার কারণ নেই। চোখ রাখতে পারেন দেশের ক্রিকেটাঙ্গনে। ঢাকা টেস্ট খেলতে ডাকা হয়েছে ২০ ক্রিকেটারকে।

নান্নু-ডমিঙ্গোরা বুঝেই উঠতে পারছেন না, কাকে রাখবেন আর কাকে ফেলবেন। বোর্ডের বারবার এমন হঠকারি সিদ্ধান্তে বিপদ বাড়ছে তরুণ ক্রিকেটারদের।

আর বোর্ডের এই হযবরল অবস্থার ষোলো কলা পূর্ণ করেছে টিকেটে সময়ের ভুল, ভাঙা চেয়ার, বিসিবির মিডিয়ার রিলিজ।

মানুষ ভুল থেকে শেখে, ইতিহাস থেকে নেয় শিক্ষা। তবে, বাংলার ক্রিকেট তল্লাটে ওসবের বালাই নেই। চলছে কেবল পরীক্ষা নিরীক্ষা।

আগেই নান্নু-ডমিঙ্গোর বিচক্ষণতা নিয়ে অনেকেই তুলেছিলেন প্রশ্ন, এবার সেই প্রশ্নটাকেও প্রশ্নবিদ্ধ করেছেন দুই নটবর।

নাইম শেখের মন্থর গতির টি-টোয়েন্টি খেলা। ডট বলের বেসাতি বাড়ানোয়, অনেকে মজা করে দাবি তুলেছিলেন তাকে টেস্ট দলে নেয়া হোক।

এবার নান্নু গংরা সেই জনদাবি রেখেছেন। দর্শকের রসবোধ বুঝতে না পেরে, টি-টোয়েন্টির অনিবার্য ওপেনার নাইমকেই টেস্টে ডেকেছেন।

লিটন দাসকে টি-টোয়েন্টিতে টানা হেঁচড়া করে ওর ক্যারিয়ারটাই নড়বড় করার কাণ্ডটা নতুন কিছু নয়। সৌম্যের ব্যর্থতা ঘোচাতেও নান্নুরা তাকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন।

কখনো সৌম্য ওপেনার, আবার কখনো ফিনিশার। একই সিরিজের তিন ম্যাচে মহাজ্ঞানীরা তিন পজিশনেও সরকারকে খেলিয়েছেন।

এবার নাইমের পালা। টি-টোয়েন্টির মাজেজা ভুলে নিতে হবে রয়েসয়ে খেলার পাঠ, কাজের কাজ মনোসংযোগে ভাটা, পারফর্ম্যান্স গড়ের মাঠ।

অথচ কথা ছিলো এই ফাঁকা সময়ে শর্টারের মর্টারশেলেই নাইম রসদ মজুদ করবেন, অনুশীলনে চর্চায় নিজেকে পাক্বা মারকুটে খেলোয়াড় হিসেবে গড়বেন।

আবার সাইফ হাসানের বেলায়ও বিসিবির সেই একই কাণ্ড। ঘরোয়ার বিগ পারফর্মারকে কেনো টেস্টে কাজে না লাগিয়ে টি-টোয়েন্টিতে টেনে আনা। সেই প্রশ্নের উত্তর হয়তো জানা নেই কারো, গুরুত্বপূর্ণ পদে যারা, তারা কী সবাই আসলেই অকালকুষ্মাণ্ড।

নাজমুল শান্তর বেলাতেও ঠিক তাই, লিটন সৌম্যকে বাদ দিতে হবে বলেই ওকে টি-টোয়েন্টিতে টেনে নেয়া। কিন্তু কোন ফরম্যাটে ও ভালো করছে নির্বাচক কোচের সেদিকে মনোযোগ নাই।

আবার চট্টগ্রামে স্পোর্টিং উইকেটে ভরাডুবির পর, এবার ক্রিকেটের ঘর মিরপুরে আবারও সেই মরা উইকেট ফর্মুলাতেই হয়তো বাজিমাত করতে চাইবে বিসিবি।

সেটাও ভুল, কারণ যখন বিশ্বমঞ্চ আপনাকে শেখালো, কেবল ঘূর্ণি বলে বাজিমাত করার দিন আর নেই। তখন সেই গামিনি মাসালায় পড়ে থাকার উপায় নেই, মরা পিচে জীবিত ক্রিকেটারও যে আশা করতে নেই।

উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানো ক্রিকেট পাড়ায় চলছে আরো অরাজকতা। রাতের টেস্ট, ভাঙা চেয়ার, দেশের নাম ভুলের পর, দ্বিতীয় টেস্টের জায়গায় পাওয়া গেলো এবার প্রথম টেস্টের নাম লেখা।

ভুল ক্রিকেটারকে ভুল ফরম্যাটে খেলানো, কথায় কথায় দেয়ালে গা এলানো, টিকেটে ভুল, তালিকায় ভুল, আয়োজনে ভুল।

সবমিলিয়ে ইদানিং ভুল বানানটা লিখতেও বিসিবি ভুল করছে। অথচ নির্বাচনের সময় বিসিবি পাড়া গরম করা, সেই হাইপ্রোফাইল কর্তারা এখন কী করছেন? গলদটা তো কেবল নান্নু-ডমিঙ্গোতে নয়, গলদটা তো দেখা যাচ্ছে গোড়া থেকে আগা সব জায়গায়।

 
একাত্তর/এসএ

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর