নিউইয়র্কে বসছে ঢালিউডের সিনেমা ও সঙ্গীত পুরস্কারের আসর

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১২:০৯ পিএম

প্রবাসের সবচেয়ে জনপ্রিয় এবং জমকালো অনুষ্ঠান ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসকে ঘিরে নিউইয়র্কে এখন সাজ সাজ রব। শো টাইম মিউজিকের আয়োজনে ১৯তম এই অনুষ্ঠানকে সফল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে নিউইয়র্কে এসে পৌঁছেছেন বাংলাদেশের চলচ্চিত্র এ টেলিভিশন অঙ্গনের এক ঝাঁক জনপ্রিয় মুখ।

আগামীকাল শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জ্যামাইকার আমাজুরা কনসার্ট হলে বসবে এবারের আসর। আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম জানিয়েছেন, স্মরণকালের সবচেয়ে সুন্দর ও সফল একটি অনুষ্ঠান করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

তিনি বলেন, করোনা মহামারীতে একেবারে থমকে যাওয়া পৃথিবীতে একটু একটু করে প্রাণ ফিরছে। সেই ছোঁয়া লেগেছে সাংস্কৃতিক অঙ্গনেও। সাধারণ মানুষের মধ্যেও দীর্ঘ অপেক্ষা ছিল। এবারের আয়োজনে প্রবাসী দর্শক-শ্রোতাদের মধ্যে অংশ নিতে বিপুল সাড়া দেখতে পাচ্ছি। 

আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, এরই মধ্যে বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন, বাংলাদেশের চলচ্চিত্রের এই সময়ের সবচেয়ে বড়ো বিজ্ঞাপন চিত্র নায়ক সাকিব খান, চিত্রনায়িকা বুবলি, মিম, শিরিন শিলা, বাপ্পী চৌধুরী, আমান রেজা, নাদিম নিউইয়র্কে অবস্থান করছেন। এসেছেন এ সময় অন্যতম আলোচিত অভিনেত্রী বাঁধন, অভিনেতা আনিসুর রহমান মিলন, ফারিয়া শাহরিন। 

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সেলিম চৌধুরী। সেই সঙ্গে সময়ের অন্যতম আলোচিত নিউইয়র্ক প্রবাসী তরুণ সঙ্গীত শিল্পী মুজাও এই অনুষ্ঠানে গান গাইবেন। 

জনপ্রিয় এই শিল্পীর পরিচালনায় নির্মিত ‘নয়া দামান’ গানটি সম্প্রতি ভাইরাল হয়েছে। এ ছাড়া বলিউড তারকা নার্গিস ফাকরির এই জমকালো অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার কথা রয়েছে। 

আরও পড়ুন: কুমিল্লার ধর্মসাগরে মিললো ৪৩ কেজির ব্ল্যাক কার্প

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দেবাশীষ বিশ্বাস এবং নওশীন।

আয়োজক কর্তৃপক্ষ আরও জানান, জমকালো এই অনুষ্ঠানে যোগ দিতে আসা শিল্পীদের নিয়ে একটি রেড কার্পেট ডিনার অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এই আয়োজনটি কেবলমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য।


একাত্তর/এসি

দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর