ঢাকার যানজটে ক্ষতির টাকায় নির্মাণ করা যায় তিনটি পদ্মা সেতু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১০:৪২ পিএম

শুধুমাত্র রাজধানী ঢাকার যানজটের কারণেই বছরে যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়, তা দিয়ে অনায়াসেই নির্মাণ করা সম্বব তিনটি পদ্মা সেতু। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণা প্রতিবেদনে।

রাজধানী ঢাকার যানজটের কারণে বছরে পরিমাণ দাঁড়িয়েছে দেশের মোট উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৯ শতাংশে। ২০১৫-১৬ সালের নতুন ভিত্তি বছরের হিসাবে অর্থমূল্যে এই ক্ষতির পরিমাণ ১ লাখ ১ হাজার ৩৬ কোটি টাকা। 

আর অপরিকল্পিত নগর সম্প্রসারণের পরোক্ষ ক্ষতির হিসাব যুক্ত হলে এ ক্ষতি জিডিপির ৬ শতাংশের বেশি হয়ে যায়। 

পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি। রাজধানীর যানজটের কারণে প্রত্যক্ষ যে ১ লাখ কোটি টাকার ক্ষতি হচ্ছে, তা দিয়ে তৈরি করা যায় পদ্মা সেতুর সমান দৈর্ঘ্য ও সুবিধার তিনটি সেতু। এতে অবকাঠামোর উন্নয়ন যেমন হতো, তেমনি গতি বাড়ত অর্থনৈতিক কর্মকাণ্ডেরও। ফলে জিডিপি প্রবৃদ্ধি বাড়তে পারত ৩ শতাংশের বেশি। দারিদ্র্য বিমোচনের হারও বাড়ত আড়াই শতাংশের কাছাকাছি।

এছাড়াও ঢাকার যানজটের কারণে প্রতি মাসে ৫০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এর ফলে কর্মজীবীদের উৎপাদনশীলতা কমার সঙ্গে নেতিবাচক প্রভাব পড়ছে জিডিপিতেও।  

গবেষণা প্রতিবেদনটিতে নগরে অতিরিক্ত জনসংখ্যার চাপের বিষয়টিও উঠে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার ১১ দশমিক ২ শতাংশই বাস করে ঢাকায়—যা এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। চীনের বৃহত্তম শহর সাংহাই, সেখানে দেশটির জনসংখ্যার মাত্র ১ দশমিক ৮ শতাংশ লোক বাস করে। প্রতিবেশী ভারতের প্রধান শহরে বাস করে দেশের জনসংখ্যার ২ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৪ শতাংশ, পাকিস্তানে ৮ দশমিক ৯ শতাংশ এবং ভিয়েতনামে ৮ দশমিক ১ শতাংশ।

আরও পড়ুন: বাঘের সাথে লড়াই করে সন্তানকে জীবিত উদ্ধার করলেন মা

প্রতিবেদনের তথ্যানুসারে, ১০ লাখের বেশি মানুষ বাস করে বাংলাদেশে এমন শহর আছে মাত্র ৫টি। চীনে এমন শহরের সংখ্যা ১০২। এছাড়া ভারতে ৫৪, ইন্দোনেশিয়ায় ১৪, পাকিস্তানে ১০।


একাত্তর/এসএ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর