বাঘের সাথে লড়াই করে সন্তানকে জীবিত উদ্ধার করলেন মা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ০৭:৫৬ পিএম

সন্তানকে রক্ষা করতে ভারতের মধ্যপ্রদেশে নিজের জীবন বাজি রেখে চিতাবাঘের সঙ্গে লড়াই করেছেন এক আদিবাসী মা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার (২৮ নভেম্বর) স্থানীয় সময় রাতে মধ্যপ্রদেশের সিধি জেলার “সঞ্জয় টাইগার রিজার্ভ”-এর বাফার জোনের বাদি ঝরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, কিরণ নামে ওই নারী তিন সন্তানকে নিয়ে তাদের কুঁড়েঘরের বাইরে আগুনের পাশে বসে ছিলেন, যখন হঠাৎ করেই চিতাবাঘটি তাদের আক্রমণ করে।

বন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চিতাবাঘটি কিরণের আট বছরের ছেলেকে জঙ্গলে টেনে নিয়ে গেলেও সাহস না হারিয়ে অন্য দুই সন্তানকে ঘরে আটকে রেখে, বাঘের পেছনে ছুটে যান তিনি।

টাইগার রিজার্ভের ডিরেক্টর ওয়াই পি সিং বলেন, কিরণ প্রায় এক কিলোমিটার পথ বাঘটিকে তাড়া করেন। এরই মধ্যে বাঘ শিশুটিকে ঝোপের মধ্যে নিয়ে যায়। তবে কিরণ সাহস না হারিয়ে লাঠি দিয়ে চিতাবাঘটিকে ভয় দেখাতে থাকেন। এক পর্যায়ে বাঘটি ভয় পেয়ে শিশুটিকে ছেড়ে চলে গেলে কিরণ এগিয়ে ঝোপের মধ্যে যান। তখনই বাঘটি আবারও তাদের আক্রমণ করে।

আরও পড়ুন: ধর্ম অবমাননা: পাকিস্তানে এক বিদেশীকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা

বন বিভাগের কর্মীরা জানান, চিতাবাঘের আক্রমণে ওই নারী ও তার সন্তান আহত হলেও তিনি মনোবল না হারিয়ে লড়াই করে গেছেন এবং এক সময় সন্তানকে নিয়ে জীবিত ফিরে এসেছেন।

ওয়াই পি সিং বলেন, শিশুটির পিঠে, গালে ও চোখে বাঘের নখের আচড় লেগেছে। কিরণ নিজেও আহত হয়েছেন।

বাফার জোন রেঞ্জার অসীম ভুরিয়া তাদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তাদের চিকিৎসার যাবতীয় খরচ বন বিভাগ বহন করবে বলেও ওয়াই পি সিং জানান। এদিকে, এ ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কিরণের সাহসের প্রশংসা করে একটি টুইট বার্তা দিয়েছেন।


একাত্তর/এসএ

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর