রাজধানীর কামরাঙ্গীরচর মনছুরবাগ এলাকায় কামরাঙ্গা পাড়তে গিয়ে এক তলা বাড়ির ছাদ থেকে পড়ে শফিউল্লাহ পাটোয়ারী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।
নিহতের মেয়ে শাহিনা আক্তার বলেন, বাবা ফজরের নামাজ পড়ে সকালে হাঁটাহাটি করে বাড়ির এক তলার ছাদে যান। সেখানে গাছ থেকে কামরাঙ্গা পাড়তে গিয়ে ডাল ভেঙে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় তাকে প্রথমে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: র্যাবের অভিযানে বোমা ও ভারি অস্ত্রসহ পাঁচ জঙ্গি আটক
সেখানে অবস্থার অবনতি হলে পরে সকাল ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
চার কন্যার জনক নিহত শফিউল্লাহ কামরাঙ্গীরচর ১৩৯নং মনসুরবাগ নার্সারি গলিতে পরিবারের সাথে নিজ বাড়িতে থাকতেন।
একাত্তর/টিএ
