নানির সাথে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলো দুরন্ত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ০৮:০৬ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে মিনিট্রাকের ধাক্কায় দুরন্ত মন্ডল নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মির্জাগঞ্জ উপ‌জেলার কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বরিশাল-বরগুনা মহাসড়কে শনিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের নানা মনিন্দ্র হাওলাদার জানান, দুই সন্তানকে নিয়ে আজ দুপুরে বাবার বাড়ি কাকড়াবুনিয়ায় বেড়াতে আসেন মা মনিকা রানী। বিকালে নানির সাথে ঘুরতে বের হলে রাস্তা পার হয়ে বাড়ি ফেরার জন্য সড়কের পাশে নানির হাত ধরে দাঁড়িয়ে ছিল দুরন্ত।

আরও পড়ুন: কামরাঙ্গা পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

এসময় বরগুনা থেকে বরিশালগামী একটি মিনি ট্রাক ঐ স্থান অতিক্রম করার সময় শিশু দুরন্ত মন্ডল নানির হাত ছেড়ে দৌড় দিলে ট্রাকটির সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।

স্বজন ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুরুল আমিন তাকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে দ্রুত গতিতে স্থান ত্যাগ করায় আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

একাত্তর/টিএ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর