জুলাইয়ের পর করোনায় সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী হলো ভারত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৫:২০ পিএম

করোনাভাইরাস মহামারিতে জুলাইয়ের পর একদিনে সর্বোচ্চ প্রাণহানির সাক্ষী হলো ভারত। দেশটির দু’টি রাজ্যে মৃত্যুর সংখ্যা সংশোধন করায় রোববার (৫ ডিসেম্বর) এই ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে।

রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, দেশের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে নথিবিহীন ২ হাজার ৪২৬ জনের মৃত্যুর তথ্য করোনায় প্রাণহানির তালিকায় যোগ করেছে। অন্যদিকে, একই দিনে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ২৬৩ জনের মৃত্যু ওই তালিকায় যুক্ত করা হয়েছে।

রয়টার্সের তথ্যানুযায়ী, সংশোধিত এই পরিসংখ্যানের ফলে দেশটিতে করোনায় একদিনে ২ হাজার ৭৯৬ জনের প্রাণহানি ঘটেছে; যা গত ২১ জুলাইয়ের পর একদিনে সর্বোচ্চ।

চলতি বছরের মার্চ এবং এপ্রিলে করোনাভাইরাসের বিধ্বংসী দ্বিতীয় ঢেউ আঘাত হানে ভারতে। সেই সময় দেশটিতে হাজার মানুষের প্রাণহানি এবং কয়েক লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হন।

আরও পড়ুন: রাজারবাগ দরবারের পীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া যাবে

ভারতের রাজ্যগুলো নথিভুক্ত করা হয়নি এমন মৃত্যুর সংখ্যা সম্প্রতি করোনায় প্রাণহানির তালিকাভুক্ত করতে শুরু করেছে। দেশটির চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনায় ৪ লাখ ৭৩ হাজার ৩২৬ জনের প্রাণহানির তথ্য সরকারিভাবে জানানো হলেও আসলে সেই সংখ্যা আরও অনেক বেশি।


একাত্তর/এসএ

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর