পদত্যাগপত্রে যা লিখেছেন মুরাদ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৬:১১ পিএম

যৌন হয়রানিমূলক কথোপকথনের কল রেকর্ড, বিকৃত, বর্ণবাদী ও বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সম্প্রতি তোপের মুখে পড়েন ডা. মো. মুরাদ হাসান। আজ মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে নিজেকে সরিয়ে নিতে সচিবালয়ের সংশ্লিষ্ট দপ্তরের ই-মেইলে পদত্যাগপত্র জমা দেন মুরাদ। ওই পদত্যাগপত্রটি একাত্তরে হাতে এসেছে। পাঠকদের জন্য পদত্যাগপত্রটি তুলে ধরা হলো-


বরাবর

মাননীয় প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা


বিষয়ঃ প্রতিমন্ত্রী পদ হতে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ।


মাননীয় প্রধানমন্ত্রী,

স্ব-শ্রদ্ধেয় সালাম নিবেন, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৯ মে ২০১৯ খ্রি: তারিখের ০৪.০০.০০০০. ৪২১.৮৪.০০৪.১৯.১৪২ নম্বর স্মারকমূলে আমাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। আমি অদ্য ০৭.১২.২০২১ খ্রি: তারিখ থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব হতে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক।

এমতাবস্থায়, আপনার নিকট বিনীত নিবেদন এই যে, আমাকে অদ্য ০৭.১২.২০২১ খ্রি: তারিখ হতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব হতে অব্যহতি প্রদানের লক্ষ্যে পদত্যাগ পত্রটি গ্রহণে আপনার একান্ত মর্জি কামনা করছি।

তারিখ: ০৭.১২.২০২১


একাত্তর/এআর

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার পদত্যাগপত্র পাওয়ার পর বিকালেই তা গ্রহণ করে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে গেজেট প্রকাশ...
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) তিন সদস্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে তারা পদত্যাগপত্র জমা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর