আমেরিকার পথে হেঁটে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক গেমস কূটনৈতিকভাবে বয়কটের ঘোষণা দিলো অস্ট্রেলিয়াও।
বুধবার (৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, আশ্চর্য হওয়ার কিছু নেই অস্ট্রেলিয়াও এই বয়কটে যোগ দেবে। জাতীয় স্বার্থে আমরা এটা করছি।
তিনি জানান, চীনের জিনজিয়াংয়ে মানবাধিকার হরণ এবং অস্ট্রেলিয়ার বারবার তুলে আনা সব ইস্যুর প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, তার দেশের অ্যাথলেটরা ওই গেমসে অংশ নেবেন। এর আগে যুক্তরাষ্ট্রও একই সিদ্ধান্তের কথা জানায়।
আরও পড়ুন: বিবিসির চোখে বিশ্বের শীর্ষ ১০০ নারীর ৫০ জনই আফগান
যুক্তরাষ্ট্রের ঘোষণার নিন্দা জানিয়ে পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। তবে এখনও সেই পদক্ষেপের বিস্তারিত কিছু জানায়নি তারা।
মরিসন বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয়ে দু’দেশের মধ্যে মতানৈক্য হয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়ায় বিদেশি হস্তক্ষেপ এবং ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার বিষয় রয়েছে।
তাই তারা বেইজিংয়ে কোনও কর্মকর্তা পাঠাবেন না বলে জানান তিনি। ২০২২ সালে ৪ থেকে ২০ ফেব্রুয়ারি বেজিংয়ে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে।
একাত্তর/টিএ
