পুলিশ কর্মকর্তার গোপনাঙ্গ কেটে দিলেন তার স্ত্রী

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০১:৩০ এএম

রাজশাহীতে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) পুরুষাঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রী। এ ঘটনায় ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকের পর ওই নারী এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল চারটার দিকে মহানগরীর সাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই পুলিশ কর্মকর্তার নাম ইফতেখার আল-আমিন। তিনি রাজশাহী মেট্রোপলিটনের (আরএমপি) মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। আল-আমিনের স্ত্রীর নাম প্রেয়সী দেওয়ান। তারা ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে এসআই ইফতেখার আল-আমিন বাসায় ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে নেওয়া হয় হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আহমেদ উল্লাহ জানান, রোগীর অবস্থা ভালো নয়। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে প্রেয়সী দেওয়ানের দাবি, পুলিশ সদস্য স্বামীর একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

আরও পড়ুন: ১০০ কোটিতে বিক্রি বিয়ের ভিডিও, চারদিন বন্দি অতিথিরা

আরএমপির বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মণ জানান, প্রেয়সী দেওয়ান অভিযোগ স্বীকার করেছেন। বর্তমানে তিনি পুলিশী হেফাজতে রয়েছেন। 


একাত্তর/এসি

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর