পাকিস্তান তালেবানের অস্ত্রবিরতি চুক্তি বাতিল ঘোষণা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০৩:১৫ পিএম

পাকিস্তান সরকারের সাথে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি বা পাকিস্তান তালেবান) এক মাস ধরে চলমান অস্ত্রবিরতি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। 

সংগঠনটির দাবি, প্রতিশ্রুতি অনুসারে শতাধিক বন্দিকে মুক্তি এবং আলোচনার জন্য কমিটি গঠন করেনি সরকার। তারা আরও বলেছে, চুক্তি কার্যকর থাকা অবস্থাতেই নিরাপত্তাবাহিনী তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।

দুই পক্ষ একমত হলে বৃহস্পতিবার পর্যন্ত গত মাসে সমঝোতা হওয়া অস্ত্রবিরতি চুক্তিটির মেয়াদ বাড়ানোর সুযোগ ছিল। এই সমঝোতা ছিল হাজারো মানুষ নিহত হওয়া সংঘাত অবসানের জন্য একাধিক উদ্যোগের একটি।

গত আগস্টে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর পাকিস্তান সরকারের সঙ্গে টিটিপি’র চুক্তি নতুন গুরুত্ব পায়। টিটিপি সরকারের বিরুদ্ধে অস্ত্রবিরতির শর্তের প্রতি শ্রদ্ধাশীল না থাকার অভিযোগ এনেছে।

এক বিবৃতিতে টিটিপি বলেছে, এখন পাকিস্তানের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, টিটিপি নাকি পাকিস্তানের সেনাবাহিনী, কারা চুক্তি মানছে না? এই পরিস্থিতিতে অস্ত্রবিরতি এগিয়ে নেওয়া সম্ভব না।

আরও পড়ুন: নাইজেরিয়ায় মসজিদে হামলায় ১৬ মুসল্লি নিহত

উল্লেখ্য, আফগান তালেবান ও পাকিস্তান তালেবান আলাদা সংগঠন। পাকিস্তানের সরকারকে উৎখাত ও নিজেদের ইসলামি শরিয়া আইনভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য কয়েক বছর ধরে লড়াই করছে টিটিপি।

২০১২ সালে মালালা ইউসুফজাইয়ের ওপর হামলা চালানোর জন্য পরিচিতি পায় টিটিপি। গত কয়েক বছর ধরে তাদের বোমা ও আত্মঘাতী হামলায় কয়েক হাজার সামরিক সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। 

২০১৪ সালে পেশাওয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে জঙ্গি গোষ্ঠীর হামলায় ১৪৯ জন নিহত হয় যাদের মধ্যে ১৩২ জনই ছিল শিশু।


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর