কোথায় ডা. মুরাদ, ধোঁয়াশা কাটেনি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১২:০৭ পিএম

দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফেরার কথা ছিলো ডা. মুরাদ হাসানের। কিন্তু নির্ধারিত সময়ে বিমানটি ল্যান্ড করলেও ওই ফ্লাইটে ডা. মুরাদ দেশে আসেননি। তার খোঁজ নিশ্চিত করতে পারেননি পরিবার বা ঘনিষ্ট কেউ। ফলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে, কোথায় আছেন মুরাদ হাসান?

গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত আটটার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান মুরাদ হাসান। তিনি দুবাই হয়ে কানাডায় পাড়ি জমান। কিন্তু মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি। তাকে মধ্যপ্রাচ্যের একটি বিমানে তুলে দেওয়া হয়। কেউ কেউ অনেকটা নিশ্চিত হয়েই বলছিলেন মুরাদ হাসান দুবাই ফিরে এসেছেন। এরপর ছড়িয়ে যায় তিনি সেখানেও ঢুকতে না পেরে দেশের উদ্দেশ্যে ফিরে আসছেন।

image

আরও পড়ুন: মুরাদকাণ্ড: র‌্যাবকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইমন

বর্তমান পরিস্থিতিতে মুরাদ হাসানের অবস্থান সম্পর্কে কোনোভাবেই নিশ্চিত হওয়া যাচ্ছে না। তার অবস্থান প্রসঙ্গে স্পষ্ট কিছুই বলতে পারছে না তার দল আওয়ামী লীগ কিংবা পরিবারের সদস্যরা। সরকারিভাবেও ডা. মুরাদের অবস্থান সম্পর্কে কিছু বলা হচ্ছে না।

সম্প্রতি ফেসবুক লাইভে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে পলাতক তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য এবং চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহির সঙ্গে একটি ফোনালাপ ফাঁসের সূত্র ধরে দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েন তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ডা. মুরাদ হাসান।

আরও পড়ুন: মুরাদের ১৭টি অশ্লীল কন্টেন্ট সরালো বিটিআরসি

image

বিষয়টি অবহিত হওয়ার পর সোমবার (৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। সোমবার রাত ৮টায় প্রধানমন্ত্রীর এ নির্দেশ ডা. মুরাদকে অবহিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ দপ্তরে পদত্যাগপত্র জমা দেন ডা. মুরাদ। বিকেল ৩টার দিকে তার পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছে দেওয়া হয়। রাত ১১টার দিকে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন জারি করা হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে।

আরও পড়ুন: কূটনৈতিক পাসপোর্টে কানাডা গেছেন ডা. মুরাদ

মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী উপজেলা) আসনের সংসদ সদস্য। তার বাবা প্রয়াত মতিউর রহমান তালুকদার জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

image

জামালপুর আওয়ামী লীগ থেকেও মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়েছে। এছাড়া তার আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ বাতিলের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে দলের আগামী কার্যনির্বাহী সংসদীয় বৈঠকে।


একাত্তর/আরএ

দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরে-বেঁধে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আদালতে তার সব ধরনের আইনি অধিকার নিশ্চিত করা হবে...
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে ভারত সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার আহবান জানিয়েছে বাংলাদেশ। 
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর