বাংলাদেশি শ্রমিক নিয়োগে শিগগিরই চুক্তি সই করবে মালয়েশিয়া

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৯:৫৭ এএম

বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্বারক সইয়ের পরপরই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ শুরু হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।

শুক্রবার (১০ ডিসেম্বর) মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য মালয়েশিয়ান রিজার্ভ এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশি শ্রমিক নিয়োগে ঢাকার সঙ্গে চুক্তি সইয়ের অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিসভা। 

এম সারাভানান জানিয়েছেন, দেশটির বৃক্ষরোপণ, কৃষি, উৎপাদন, সেবা, খনি এবং খনন, নির্মাণ এবং গৃহকর্মীসহ একাধিক খাতে আবার বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ শুরু হবে।

মালয়েশিয়ায় আগে শুধু বৃক্ষ রোপণ খাতে বিদেশি শ্রমিক নিয়োগে মন্ত্রিসভা সম্মতি দিয়েছিল। কিন্তু এবার সব খাতের জন্যই বিদেশি শ্রমিক নিয়োগে সম্মতি এসেছে দেশটি। 

দেশটির মানবসম্পদ মন্ত্রী আরও জানান, মানবসম্পদ মন্ত্রক বিদেশি কর্মীদের নিয়োগের জন্য স্থায়ী অপারেটিং পদ্ধতি (এসওপি ) পরিমার্জন করতে স্বাস্থ্য মন্ত্রক এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে সহযোগিতা করবে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানির অভিযোগে গ্রেপ্তার পাঁচ

এছাড়া নিয়োগকর্তাদের বোঝা থেকে মুক্তি দেওয়ার জন্য দেশটির মন্ত্রিসভা ২০২২ সালের পহেলা জানুয়ারি থেকে পহেলা জুলাই পর্যন্ত বহু-স্তরীয় লেভি (মাল্টি-টায়ার লেভি) বাস্তবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। 

দেশটিতে প্রায় ২০ লাখ বৈধ বিদেশি শ্রমিক কাজ করেন। তাদের মধ্যে বাংলাদেশের বেশ কয়েক লাখ মানুষ রয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে।


একাত্তর/আরবিএস 

পাকিস্তানি শ্রমিকদের গণহারে ফেরত পাঠাচ্ছে আমিরাত!, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, শ্রমিক, জোরপূর্বক দেশে ফেরত, শিয়া মুসলিম,
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
মালয়েশিয়ায় গেলো কয়েকদিনের ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির আটটি রাজ্যের প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর