মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হয়েছে: ফখরুল

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০:৪৯ পিএম

সরকার র‌্যাব-পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের গুম-খুন করেছিলো দাবি করে দলটির নেতারা বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সেটি প্রমাণ হয়েছে।

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এই নিষেধাজ্ঞাকে দেশের জন্য অপমানজনক উল্লেখ করে বিএনপি নেতারা জানান, সরকার অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, তার অপেক্ষায় আছেন তারা। সেটি দেখার অপেক্ষায় আছে বিএনপির নেতারা।

শনিবার (১১ ডিসেম্বর) ঢাকার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, র‌্যাব কর্মকর্তাদের আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক।

তিনি আরো বলেন, আমেরিকা মনে করে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ নয়। এ কারণে তারা গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি। আমরা বারবার বলেছি, একযুগ ধরে বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। একটি দল গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য সারাবিশ্বে আমাদের ভাবমূর্তিকে ভূলুণ্ঠিত করছে।

এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এক আলোচনা সভায় র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেশে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি দাবি করেন, ২০০৯ সাল থেকে র‌্যাব গুম খুনের সাথে জড়িত। এ বিষয়ে বিএনপি বার বার প্রমাণ দিলেও সরকার কোন ব্যবস্থা নেয়নি। আর এ কারণেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এসেছে। এখন সরকার কি ব্যবস্থা নেয় তা দেখার অপেক্ষায় আছে বিএনপি।

আরও পড়ুন: আমেরিকার নিষেধাজ্ঞা খুবই দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

ফখরুল বলেন, আমরা এতোদিন ধরে বলে আসছি মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমরা বলে আসছি এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করে মানুষকে হত্যা করতে। আজকে প্রমাণিত হয়েছে। দেখতে চাই যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে।

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি না দেওয়াকেও চরম মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেন দলটির মহাসচিব।

একাত্তর/আরএ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর