চার জেলার পর এবার বরিশালেও মুরাদের নামে মামলা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০২:১৮ পিএম

সদ্য পদ হারানো তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে এবার বরিশাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এর আগে তার নামে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকায় মামলার আবেদন করা হয়।

সোমবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সাইবার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইশতাক আহমেদ রুবেল।

তিনি জানান, মামলাটি আমলে নিয়েছেন আদালত। তবে এখনও কোনো আদেশ দেননি।

মামলায় ভার্চুয়াল টকশোর উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে।

আদালতে মামলা করার সময় বাদী মো. আবুল কালাম আজাদের সঙ্গে বিএনপি নেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, অ্যাডভোকেট মহসবন মন্টু, অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, অ্যাডভোকেট আজাদ হোসেন, অ্যাডভোকেট হুমায়ুন কবির মাসুদ, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট হারুন অর রশিদসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাদী আবুল কালাম আজাদ বলেন, মুহাম্মদ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশোতে অংশ নিয়ে ডা. মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন। তাই তিনি মামলাটি করলেন। আদালত মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। পরে আদালত এ ব্যাপারে আদেশ দেবেন।

আরও পড়ুন: ঘুরে-ফিরে ঢাকাতেই এসেছেন মুরাদ

প্রসঙ্গত, সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে তারেক রহমানের কন্যাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ডা. মুরাদ। এরপর তার সমালোচনা করেন অনেকে। এছাড়া তার পদত্যাগের দাবিও ওঠে।

এছাড়া ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় নানা সমালোচনার মুখে পড়েন ডা. মুরাদ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন তিনি। একইসঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদ হারান।


একাত্তর/আরএ

বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
বরগুনায় ভূমি নিরোধ আইনের মামলায় জামিন না পেয়ে আদালতে অশ্লীল মন্তব্য ও দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় বশির মল্লিক নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি।
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর