একদিনে তিন মৃত্যু, শনাক্ত ৩৮৫

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৫:০৮ পিএম

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ২৬৭ জন। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৮৫ জনের। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৩২৯ জন।

শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ। গতকাল এই হার ছিলো ১ দশমিক ৫২ শতাংশ।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩১ জনের।

দেশে করোনার শনাক্তের ৬৪৫তম দিন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৩৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ।

আরও পড়ুন: ওমিক্রন মোকাবিলায় প্রস্তুতি কতদূর, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

এ পর্যন্ত মোট ১ কোটি ১১ লাখ ৪২ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ১৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের দুইজন পুরুষ এবং একজন নারী। তাদের বয়স ৬১ থেকে ৮০ বছরের মধ্যে। একজন মারা গেছেন ঢাকা বিভাগে, একজন চট্টগ্রামে এবং একজন খুলনায়। 

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপর আগের সব রেকর্ড ভেঙে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়ে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ লাখ ২৪ হাজার ২৭৫ জনের। সুস্থ হয়েছেন ২৪ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ৪৩৯ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ২৭ কোটি পাঁচ লাখ ৯ হাজার ১৯৫ জন।


একাত্তর/এসজে

হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
বাংলাদেশেও হঠাৎ করে বাড়তে শুরু করেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। এর বিস্তার ঠেকাতে নড়েচড়ে বসেছে সরকারও। 
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর