যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে চীনের পাল্টা হুঁশিয়ারি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৭:৩৯ পিএম

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করে দ্রুত তা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। 

স্থানীয় সময় সোমবার (১৩ ডিসেম্বর) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে বেপরোয়া উল্লেখ করে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দিয়েছেন। খবর আল-জাজিরার। 

ওয়াং ওয়েন বিন বলেন, যুক্তরাষ্ট্র যদি বেপরোয়া আচরণ করে তাহলে এর পাল্টা জবাব দেবে চীন। বেইজিং সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থ রক্ষার জন্য সংকল্পে অটল তারা। 

ওয়াং আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে দ্রুত এই ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। চীনের স্বার্থ ক্ষুন্ন করে এমন অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর হুঁশিয়ারিও দেন তিনি।

আরও পড়ুন: দেয়ালচাপায় শিশু মৃত্যু, কোটি টাকা ক্ষতিপূরণের রুল

এরপর গত শুক্রবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া ও বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।


একাত্তর/আরবিএস 

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর